আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে পশু কোরবানী নিষিদ্ধ নয় 

আন্তজাতিক ডেস্ক: মরণব্যাধি করোনাভাইরাসের মধ্যে আর আর কয়েকদিন পরেই বিশ্বের মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে পবিত্র ঈদ উল-আজহাকে সামনে রেখে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এমন একটি গুজব ছড়িয়ে পড়ে। তবে এমন নিষেধাজ্ঞা দেওয়া হয়নি বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার (১৬ জুলাই) জম্মু-কাশ্মীর প্রশাসন বিষয়টি স্পষ্ট করে জানায়, যে আগামী সপ্তাহে মুসলমানদের কোরবানীর ঈদ উদযাপন উপলক্ষে পশু জবাইয়ে নিষেধাজ্ঞা দেয়া হয়নি। ‘অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া’ এর দেওয়া যে চিঠিকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে পশু সুরক্ষা আইনের আওতায় এটি প্রতিবছর করা হয়ে থাকে।

ভারতের এক জেষ্ঠ্য কর্মকর্তা জিএল শর্মা জানিয়েছেন, এটি কোন নিষেধাজ্ঞা নয়, অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড এ চিঠি দিয়েছে পশু সুরক্ষার জন্য।

তিনি আরো বলেন, মানুষের মধ্যে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। আদেশ জারির মাধ্যমে সেখানে উট কিংবা গরু জবাই বা যেকোনো প্রাণী জবাই করা থেকে বিরত থাকার নির্দেশনা দিয়ে চিঠি দেয়া হয়নি।

এর আগে প্রাণী কল্যাণ আইনকে উদ্ধৃত করে ‘অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া’র পক্ষ থেকে পুলিশ এবং কর্তৃপক্ষকে পশু পাখির অবৈধ হত্যাকাণ্ড বন্ধ করতে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়। যে চিঠিকে ঘিরেই মূলত কোরবানী নিষিদ্ধ করা হয়েছে বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

এই নির্দেশনার পরপরই জম্মু-কাশ্মীরের মুসলিম সংগঠন মুত্তাহিদা মজলিস-এ- উলামা (এমএমইউ) এ ঘটনার প্রতিবাদে একটি বিবৃতি দেয়। এতে অভিযোগ করা হয়, মুসলমানদের ধর্মীয় উৎসবে বাধা দেয়া হচ্ছে এই নির্দেশনার মাধ্যমে।

সংগঠনটি দ্রুত এটি প্রত্যাহার করে মুসলমাদের শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল আজহার রীতি নীতি পালন করতে দেয়ার আহ্বানও জানায়।

সূত্র : হিন্দুস্তান টাইমস।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা