আন্তর্জাতিক

উপহারের মূল্য অনুযায়ী খাবার পাবেন অতিথিরা!

আন্তর্জাতিক ডেস্ক: বিয়ে নিয়ে নানা ঘটনা রয়েছে আমাদের সমাজে। আর বিয়ে সবচেয়ে বড় আকর্ষণ হলো ভালো খাওয়া-দাওয়া। বিয়ের অনুষ্ঠান কতটা ভালো হয়েছে তা সাধারণভাবে নির্ভর করে বিয়ের দাওয়াত খাওয়ার উপর।

তাছাড়া বিয়েতে কেহ খালি হাতে যায় না। যারা নিমন্ত্রিত হোন তারা অতিথি হিসাবে নিজের সাধ্য অনুযায়ী উপহার নিয়ে যান। যা বলা যায় একটি বহু প্রাচীন প্রথা।

নির্বিশেষে সকল অতিথিকেই সাধ্য অনুযায়ী সমান খাবার পরিবেশন করা হয় তবে প্রথা অনুযায়ী- ধনী ও গরিব কোনো পার্থক্য, কারা হয় না । কিন্তু উপহারের ওপর অর্থাৎ উপহারের মূল্যের ওপর নির্ভর করে অতিধিরা ভালো বা সাধারণ খাবার খেতে পারবেন— এ রকম কথা কেউই হয়তো কখনও শোনেনি।

সম্প্রতি এ রকমই এক ঘটনা নিয়ে অনলাইন মাধ্যমে শুরু হয়েছে আলোচনা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, সম্প্রতি এক যুগল নিজেদের বিয়েতে আমন্ত্রণ জানিয়েছিলেন অতিথি ও পরিচিত মানুষদের। কিন্তু সেই বিয়েতে উপস্থিত থাকলেও সকলেই সমান খাবার খেতে পারবেন না, এমন নিয়ম বেঁধে দেওয়া হয়।

বিয়ের দাওয়াত দেওয়ার সময়ই বলে দেওয়া হয়, যে যেমন মূল্যের উপহার দিতে পারবেন, সেই উপহারের মূল্যের ওপর নির্ভর কেমন খাবার পাবেন তিনি!

এই ফর্ম নিয়েই শুরু হয়েছে বিতর্ক

এমনকি অতিথিদের কাছে বিয়ের আমন্ত্রণপত্র পাঠানোর সময়ই সঙ্গে করে ওই যুগল পাঠিয়ে একটি বাড়তি ফর্ম। সেই ফর্মে লেখা রয়েছে, কত টাকার উপহার দিলে বিয়ের দিন কী কী খাবার থাকবে মেন্যুতে। এমনকি সেই ফর্ম পূরণ করে নির্দিষ্ট দিনের মধ্যে পাঠিয়ে দেওয়ারও আবেদন জানানো হয়।

সম্প্রতি রেডিটে এক ব্যক্তি এই ফর্মের ছবি শেয়ার করেছেন। কেউ কেউ লিখেছেন, ‘এই বিয়েতে উপহার দেওয়ার থেকে ওই টাকায় নিজে খাবার কিনে খেয়ে নেওয়া ভালো।’ অনলাইন মাধ্যমে এই ফর্ম ঘিরে বিভিন্ন মন্তব্য করেছেন নানা মানুষ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা