আন্তর্জাতিক

পাঠ্যসূচি থেকে বাদ পড়লো রবীন্দ্রনাথ

আন্তর্জাতিক ডেস্ক: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ছুটি’ গল্পটি ভারতে উত্তর প্রদেশ বোর্ডের দ্বাদশ শ্রেণির পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত ছিলো। তবে চলতি বছর থেকে দশম এবং দ্বাদশ শ্রেণিতে ইংরেজি বিষয়ে এনসিইআরটি’র সিলেবাস চালু করেছে যোগী সরকার। তা থেকে বাদ পড়েছে ‘ছুটি’ গল্পের ইংরেজি অনুবাদ ‘দ্য হোম কামিং’ এবং ভারতের সাবেক রাষ্ট্রপতি সর্বপল্লি রাধাকৃষ্ণণের প্রবন্ধ ‘দ্য উইমেনস এডুকেশন’।

অন্যদিকে, কিছু দিন আগেই রামদেবের বই ‘যোগ চিকিৎসা রহস্য’ এবং যোগী আদিত্যনাথের ‘হঠযোগ স্বরূপ এবং সাধনা’ উত্তরপ্রদেশ সরকারের সুপারিশ অনুযায়ী চৌধুরি চরণ সিংহ বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে। এ নিয়ে ভারতের ওই রাজ্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

এছাড়া দ্বাদশ শ্রেণির ইংরেজির সিলেবাস থেকে বাদ পড়েছে আরকে নারায়ণের গল্প ‘অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে’, মুকুল আনন্দের ‘দ্য লস্ট চাইল্ড’।

শেলির মতো কবির কবিতাও পড়ানো হবে না উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের। দশম শ্রেণির পাঠ্যসূচি থেকে বাদ পড়েছে সরোজিনী নায়ডুর কবিতা ‘দ্য ভিলেজ সং’ এবং রাজাগোপালাচারির রচনা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা