আন্তর্জাতিক

সিঙ্গাপুরে ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক : ৪৫ টি ফুটবল মাঠের সমান ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে সিঙ্গাপুর। দেশটির পশ্চিমাঞ্চলে একটি হৃদের ওপর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্যানেল স্থাপন করা হয়েছে।

দেশটির প্রধান বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠান সেম্বকর্প ইন্ডাস্ট্রি এবং সিঙ্গাপুরের জল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পিইউবির যৌথ উদ্যোগে এটি স্থাপন করেছে। বিদ্যুৎকেন্দ্রটি প্রতি বছর ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম।

বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন শুরু হলে প্রতি বছর সিঙ্গাপুরের বাতাসে প্রায় ৩২ কিলোটন কার্বন নিঃসরণ কম ঘটবে।

প্যানেলসমূহ এমন নকশায় সাজানো হয়েছে, যে এসবের ফাঁক দিয়ে সহজেই সূর্যালোক ও বায়ুপ্রবাহ হ্রদের পানিতে প্রবেশ করতে পারবে। ফলে, হৃদের বাস্তুসংস্থান ও জীব বৈচিত্রে কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না।

সিঙ্গাপুরের প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, বাতাসে কার্বন নিঃসরণ কমাতে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তির দিকে মনোযোগ দিচ্ছে সিঙ্গাপুরের সরকার। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০২৫ সালের মধ্যে দেশে মোট বিদ্যুৎ চাহিদার চারভাগের একভাগের যোগান আসবে সৌর বিদ্যুৎখাত থেকে। সেই সিদ্ধান্তের অংশ হিসেবেই এই বিদ্যুৎকেন্দ্রটি স্থাপন করা হয়েছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা