আন্তর্জাতিক
আফগানিস্তান

কুন্দুজে তীব্র লড়াই বাস্তুহারা ১২,০০০ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে তালেবান অস্ত্রধারীদের সঙ্গে সরকারি সেনাদের যুদ্ধ তীব্র আকার ধারন করায় ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন প্রায় ১২,০০০ মানুষ। আফগান সৈন্যরা প্রদেশের রাজধানী কুন্দুজ শহর নিয়ন্ত্রণ করলেও এটি দখলের জন্য হামলা জোরদার করেছে তালেবান।

যুদ্ধক্ষেত্র থেকে পাওয়া ভিডিও চিত্রে দেখা যাচ্ছে, কুন্দুজ নগরীর শহরতলীতে সরকারি সেনারা তালেবান হামলা প্রতিহত করার জন্য গোলাগুলি চালিয়ে যাচ্ছে। প্রদেশের বিভিন্ন স্থানে সরকারি রাস্তার দু’পাশে তাবু খাটিয়ে বাস্তুহারা মানুষেরা অবস্থান নিয়েছে। উদ্বাস্তুতে পরিণত হওয়া এসব মানুষ খাদ্য ও অন্যান্য ত্রাণের অভাবে কষ্ট পাচ্ছে।

তালেবান এরইমধ্যে কুন্দুজ প্রদেশের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করলেও রাজধানী শহর রক্ষা করার জন্য সরকারি সেনাবাহিনীর পাশাপাশি গণ স্বেচ্ছাসেবী বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সরকারি অবস্থানের বিরুদ্ধে হামলা শক্তিশালী করেছে তালেবান। বিদেশি দখলদার সেনারা আফগানিস্তান ত্যাগ করলে সশস্ত্র আন্দোলন বন্ধ করবে বলে গত দুই দশক ধরে তালেবান দাবি করে আসলেও বিদেশি সেনা প্রত্যাহার শুরু করার পর তারা গোটা আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণের লক্ষ্যে লড়াই শুরু করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

বর্তমানে আফগানিস্তানের অর্ধেকের বেশি এলাকা তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা আরো বেশি এলাকা দখল করার জন্য ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছে। ‘গোটা দেশ দখলে নেয়ার কোনো অভিপ্রায় নেই’ বলে তালেবান দাবি করলেও তাদের হামলার ধরন ও ব্যাপ্তি এর উল্টো চিত্রই তুলে ধরছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা