আন্তর্জাতিক
পৃথিবী বাঁচাতে 

সন্তান না নেওয়ার আহ্বান ফরাসিদের

আন্তর্জাতিক ডেস্ক: বর্তমানে বিশ্বে মোট জনসংখ্যা প্রায় ৭৮০ কোটির বেশি। দিন দিন এর সংখ্যা বাড়চ্ছে। এতে মানুষজনের ভোগবাদিতা বেড়েছে। যার ফলে নানা ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে পরিবেশে। বিশেষ করে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ বেড়ে যাওয়ায় জলবায়ু পরিবর্তন ঘটছে।

মানুষ কম থাকলে, এমন নেতিবাচক প্রভাবও কম থাকবে এবং পৃথিবীও সুস্থ হয়ে উঠবে- এমনটাই ভাবছে ফ্রান্সের বহু নাগরিক। আর এমন ভাবনা থেকেই সন্তান নেওয়ায় অনাগ্রহ তৈরি হয়েছে তাদের মাঝে। এ লক্ষ্যে দেশটিতে ‘চাইল্ড ফ্রি’ নামক একটি ক্যাম্পেইন শুরু করা হয়েছে।

এ প্রসঙ্গে ফ্রান্সটুয়েন্টিফোর ডটকমকে ২৬ বছর বয়সী মেনন বলেন, ‘সন্তান গ্রহণ করা আমার আদর্শের বিরুদ্ধে যাওয়ার মতো একটি সিদ্ধান্ত। আমি কখনই সন্তান নেওয়ার পক্ষপাতী ছিলাম না। আমি আমার চিন্তাভাবনা ও সিদ্ধান্তের ওপর অটল থাকার মতো যৌক্তিক কারণ পেয়েছি। আমি বুঝে উঠতে পারিনা যে, কেন আমি একজন নতুন ভোক্তাকে পৃথিবীতে নিয়ে আসবো যেখানে পৃথিবীর মোট ভোক্তার তুলনায় প্রাকৃতিক উপাদানের পরিমাণ সীমিত।’

মেনন আরো বলেন, ‘এসব বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা বেশ কঠিন। তাদের মতে, চাকরি করা, বিয়ে করা এবং সন্তান থাকা হচ্ছে জীবনের মূল বিবেচ্য বিষয়। আমরা যখনি আমার মতামত তাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি তখনি মনে হয়েছে তারা বিষয়টি বুঝতে পারছেনা বা বুঝতে চাইছেনা। তাই আমরা পরিবারের সঙ্গে এই ব্যাপারে আলাপ করা বন্ধ করে দিয়েছি। আমরা বেশ ভাগ্যবান যে ফ্রান্সে নারীদের জন্মনিয়ন্ত্রণের ক্ষেত্রে অনেক সুযোগ-সুবিধা আছে, যা বিশ্বের অন্যান্য নারী পান না। তাদের জন্য সন্তান নেওয়া বা না নেওয়ার সিদ্ধান্ত তাদের হাতে থাকেনা।’

ফ্রান্সে মেননের মতো বহু তরুণ-তরুণী পরিবেশের সুরক্ষার কথা চিন্তা করে সন্তান নেওয়া থেকে নিজেদের বিরত রাখছেন। অনলাইনে তারা নিজেদেরকে ‘চাইল্ড ফ্রি’ বলে পরিচিতি দিচ্ছেন এবং কেন তারা এই সিদ্ধান্ত নিয়েছেন তার পক্ষে নিজেদের যুক্তি তুলে ধরছেন।

ফ্রান্সের ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চের গবেষক জিয়েন লুপ বেরটওক্সের মতে, ‘জনসংখ্যার আধিক্যতা অবশ্যই পরিবেশের বিরুপ আচরণের জন্য দায়ী। হিসাবটি সোজা, আমরা যত বেশি কার্বন উৎপন্ন করব, জলবায়ু তত বেশি খারাপ পরিস্থিতির দিকে যাবে।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা