আন্তর্জাতিক

কুকুর নামছে প্যারাসুটে!

আর্ন্তজাতিক ডেস্ক: কুকুরকে এবার প্যারাসুট প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিষয়টি শুনতে অবাক লাগলো সত্য। ঘটনাটি ঘটেছে রাশিয়ায় সামরিক বাহিনীতে। দুর্গম এলাকায় সামরিক অভিযানে সহায়তার জন্য কুকুরগুলোকে নিয়ে বিশেষ প্যারাসুট ট্রায়াল চলাচ্ছে রুশ সরকার।

যুদ্ধ কিংবা যেকোনও অভিযান পরিচালনার জন্য রাশিয়ার সেনাবাহিনী বিশ্বের অনেক জায়গায় অবস্থান করে। কিন্তু দুর্গম অঞ্চলে প্রবেশের জন্য অনেক সময় বিমান অবতরণ করতে পারে না। সেজন্য সেনাদের সামরিক সহায়তা পাঠানো মুশকিল হয়ে পড়ে। এমন সমস্যা দূর করতে এবার কুকুরকে কাজে লাগানোর পদেক্ষপ নিয়েছে দেশটির সেনাবাহিনী।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান টেকনোডিনামিকা জানিয়েছে, কুকুরকে প্যারাসুট প্রশিক্ষণ দেওয়ার ঘটনা রাশিয়ায় এটিই প্রথম। এই ট্রায়ালের চূড়ান্ত ধাপে রয়েছে তারা।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, একটি চেয়ারম্যান পিনচার এবং জার্মান শেফার্ড কুকুর চার হাজার মিটার উঁচু থেকে প্যারাসুটে করে সফলভাবে অবতরণ করে।

এ পর্যন্ত বিমান থেকে আটবার ঝাঁপ দিয়েছে। নিচে নামার আগে কুকুরগুলো ভয় পায়। তবে কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যায়। কুকুরের জন্য বিশেষ ধরনের প্যারাসুট তৈরি করা হয়েছে। এই প্যারাসুট এমনভাবেই তৈরি করেছে যেন কুকুরের সমস্যা না হয়।

কুকুরের মনিবকে সঙ্গেও নিয়েও ঝাঁপ দেওয়ার মতো প্যারাসুট তৈরি করেছে তারা। প্রশিক্ষণ শেষে কুকুরগুলো কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা