আন্তর্জাতিক

ভারতীয় কূটনীতিকদের আফগানিস্তান ত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক : থমথমে পরিস্থিতি বিরাজ করছে আফগানিস্তানে। বিদেশি সেনাদের প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যেই দেশটিতে একের পর এক এলাকা দখল করছে তালেবানের যোদ্ধারা। সশস্ত্র এই গোষ্ঠীটির যোদ্ধারা এখন দেশের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারেও প্রবেশ করেছে।

এই পরিস্থিতিতে শহরটিতে থাকা কনস্যুলেট থেকে প্রায় ৫০ জন ভারতের কূটনীতিক ও নিরাপত্তা কর্মীদের ফিরিয়ে নিয়েছে নয়াদিল্লি। ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমানে করে তাদের ফিরিয়ে নেয়া হয়। কয়েকটি সূত্রের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে একথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

সংবাদমাধ্যমটি বলছে, শনিবার ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে করে ভারতীয় কূটনীতিক ও নিরাপত্তাকর্মীদের নয়াদিল্লিতে ফিরিয়ে আনা হয়। তবে, এর মাত্র তিন দিন আগে ভারত দাবি করেছিল যে, কাবুল, কান্দাহার ও মাজার-ই-শরীফে থাকা ভারতীয় মিশন ও কনস্যুলেটগুলো বন্ধ করার কোনো পরিকল্পনা তাদের নেই।

অবশ্য শনিবারই ভারত জানায়, তালেবানের ক্রমবর্ধমান হামলা ও বিদ্যমান পরিস্থিতির কারণে এই মুহূর্তে কাবুল, কান্দাহার ও মাজার-ই-শরীফে ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার কাজ শুরু হবে। যদিও তালেবানের সঙ্গে সংঘর্ষের কারণে ভারতীয় কূটনীতিকরা যেন কোনো সমস্যায় না পড়েন, সেদিকে নজর রাখা হচ্ছে বলে আগেই দাবি করেছিল আফগান সরকার।

আফগান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার কান্দাহার শহরে প্রবেশ করে তালেবান যোদ্ধারা। এরপরই বেশ কয়েকটি জায়গা নিজেদের দখলে নিয়ে নেয় তারা। পরে দাবি করা হয়, আফগান সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত ৭০ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে।

কান্দাহার আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর। কৌশলগত এবং ব্যবসায়িক দিক থেকে এটি দীর্ঘসময় ধরে গুরুত্বপূর্ণ। ১৯৯০ এর দশকের মাঝামাঝি থেকে ২০০১ সাল পর্যন্ত কান্দাহার ছিল তালেবান গোষ্ঠীর সদর দফতর।

এদিকে আফগানিস্তানে অবস্থানরত ভারতীয় কূটনীতিক এবং প্রায় তিন হাজার নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা করছে ভারত। গত বছরের এপ্রিলে করোনা মহামারির কারণে ভারত হেরাত এবং জালালাবাদে কনস্যুলেট বন্ধ করে দেয়। তবে নিরাপত্তার কারণে দেশটি এই পদক্ষেপ নিয়েছিল বলে কয়েকটি প্রতিবেদনে জানানো হয়।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা