আন্তর্জাতিক

করোনা ঠেকাতে থাইল্যান্ডে কারফিউ

আন্তর্জাতিক ডেস্ক: মরণব্যাধি করোনাভাইরাসের কারণে ভয়াবহ অবস্থা থাইল্যান্ডে। করোনা সংক্রমণ বাড়তে থাকায় রাজধানী ব্যাংককসহ দেশের ১০টি প্রদেশের সবগুলোতে রাত্রিকালীন কারফিউ জারি করেছে থাইল্যান্ডের সরকার।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে দেশটির সরকারি কোভিড টাস্কফোর্সের মুখপাত্র আপিসামাই শ্রীরঙ্গসান বার্তাসংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।

রয়টার্সকে শ্রীরঙ্গসান বলেন, ‘দেশের ১০টি প্রদেশের সব এলাকার বাসিন্দাদের রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত অত্যন্ত জরুরি প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি, দোকান পাট বন্ধ ও মানুষের ভ্রমণ বিষয়ক বিধিনিষেধও অন্তর্ভুক্ত করা হয়েছে সাম্প্রতিক আদেশে।’

তিনি আরও জানান- সরকারি আদেশ অনুযায়ী, নিত্যপ্রয়োজনী পণ্যের দোকান, ওষুধের দোকান, ব্যাংক ও ইলেকট্রিক স্টোর ছাড়া দেশের সব শপিং মল, বিউটি পার্লার, স্পা-সেলুন-ম্যাসাজ সেন্টারসমূহ আগামী সোমবার থেকে বন্ধ থাকবে। এর পাশাপাশি, একসঙ্গে ৫ জনের বেশি মানুষ চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং দেশবাসীকে এক প্রদেশ থেকে আরেক প্রদেশে যেতেও নিরুৎসাহিত করা হয়েছে।

গত এপ্রিল মাস থেকে থাইল্যান্ডে শুরু হয়েছে করোনার তৃতীয় ঢেউ। শুক্রবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২৭৬ জন এবং এ রোগে মারা গেছেন ৭২ জন। মহামারি শুরুর পর থেকে থাইল্যান্ডে এ পর্যন্ত করোনায় একদিনে সর্বোচ্চসংখ্যক আক্রান্ত ও মৃত্যু হয়েছে শুক্রবার।

সূত্র : রয়টার্স

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা