আন্তর্জাতিক

সুইডেনে বিমান দুর্ঘটনায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক : সুইডেনে স্কাইডাইভিংয়ের কাজে ব্যবহৃত ডিএইচসি-২ মডেলের বিমান বিধ্বস্ত হয়ে নয় আরোহীর সবাই মারা গেছে। বৃহস্পতিবার (৮ জুলাই) রাজধানী স্টকহোম থেকে ১০০ মাইল দূরে বিমানটি বিধ্বস্ত হয় বলে জানায় দেশটির পুলিশ।

ছোট ওই বিমানে আটজন স্কাইডাইভার ও পাইলটসহ মোট নয় জন আরোহী ছিলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ওরেব্রো বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি বিধ্স্ত হলে তাতে আগুন ধরে যায়।

প্রাথমিকভাবে পুলিশ ‌‘একাধিক’ মানুষ মারা গেছে বলে জানিয়েছিল। মারাত্মক আহত এক জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৯ জুলাই) পুলিশ বিমানটির সব আরোহীর মৃত্যুর খবর জানায়।

স্থানীয় একটি স্কাইডাইভিং ক্লাব এক সপ্তাহের জন্য বিমানটি ভাড়া নিয়েছিল। সাধারণত সপ্তাহ জুড়ে স্কাইডাইভিংয়ের ঘটনা ঘটে না। দেশটির কর্তৃপক্ষ একে ‘ভয়াবহ দুর্ঘটনা’ বলে অভিহিত করেছে।

সুইডিশ স্কাইডাইভিং অ্যাসোসিয়েশনের কমিউনিকেশন্স প্রধান আন্না অস্কারসন বলেছেন, ‌‘সাধারণত, বেশিরভাগ স্কাইডাইভিং সাপ্তাহিক ছুটির দিনগুলোতে করা হয়। কিন্তু সপ্তাহজুড়ে স্কাইডাইভিং করার জন্য একটি বিমান ভাড়া নিয়েছিল তারা।’

সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোভিয়ান এক টুইট বার্তায় বলেছেন, ‘আমি ওরেব্রোতে বিমান বিধ্বস্ত হওয়ার খবর জেনেছি। আমি খুবই মর্মাহত ও ব্যথিত। এই কঠিন সময়ে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে।’

এর আগে ২০১৯ সালে সুইডেনের উত্তরাঞ্চলে এক বিমান দুর্ঘটনায় ৯ জন নিহত হয়। ওই বিমানটিতেও স্কাইডাইভারদের বহন করা হচ্ছিল। উত্তরাঞ্চলীয় শহর উমেয়ায় রানওয়ে থেকে উড্ডয়নের পরপরই বিমানটি দুর্ঘটনার মুখে পড়ে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা