আন্তর্জাতিক

কেরালায় জিকা ভাইরাসের প্রাদুর্ভাব

আন্তর্জাতিক ডেস্ক: কেরালায় একজন জিকা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। ১৩ জনের রক্ত পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। -সূত্র এনডিটিভি

করোনার রেশ এখনো কাটেনি, তারই মধ্যে কেরালায় ধরা পড়ল জিকা ভাইরাস। এক গর্ভবর্তী নারীর রক্তে জিকা ভাইরাস পাওয়া গেছে বলে কেরালার স্বাস্থদফতর জানিয়েছে। আরো ১৩ জনের রক্তের নমুনাও পুনের পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

ভারতে করোনার প্রকোপ আগের চেয়ে কমলেও এখনো দৈনিক সংক্রমণ ৪০ হাজারের উপরে। মৃত্যুর হার অবশ্য আগের চেয়ে অনেকটাই কমেছে। এরই মধ্যে নতুন রোগের প্রাদুর্ভাব ঘটেছে কেরালায়। কেরালার সরকার রাজ্য জুড়ে সতর্কতাও জারি করেছে। নতুন ভাইরাস মশাবাহিত। নাম জিকা। এই ভাইরাসের প্রকোপেও মৃত্যু হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

কেরালায় এক গর্ভবতী নারীর শরীরে প্রথম এই ভাইরাস পাওয়া যায়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ওই নারীর সন্তান হয়েছে। সন্তান এবং মা দুইজনেরই চিকিৎসা চলছে। আরো ১৩ জনের শরীরেও এই ভাইরাস আছে বলে সন্দেহ করা হচ্ছে। সকলের রক্তের নমুনা পাঠানো হয়েছে পুনের ল্যাবরেটরিতে।

এর আগে মশাবাহিত ডেঙ্গু রোগ কেরালা এবং পশ্চিমবঙ্গে ভয়াবহ চেহারা নিয়েছিল। ডেঙ্গুর প্রকোপে কেরালা, পশ্চিমবঙ্গ এবং দিল্লিতে বহু মানুষের মৃত্যু হয়েছিল। তবে করোনাকালে ডেঙ্গুর প্রকোপ আগের চেয়ে খানিকটা কমেছে।

চিকিৎসকরা জানিয়েছেন, জিকা ভাইরাস শরীরে ঢুকলে নানারকম উপসর্গ দেখা যেতে পারে। গায়ে লাল লাল বিন্দু দেখা যেতে পারে, পেশীতে যন্ত্রণা, কনজাঙ্কটিভাইটিস, মাথা ব্যথা, বমি ভাব হতে পারে। জ্বরও আসতে পারে। এই ধরনের উপসর্গ দেখা দিলেই দ্রুত সরকারি হাসপাতালে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

জিকা ভাইরাসের চিকিৎসায় এখনো পর্যন্ত কোনো ওষুধ আবিষ্কার হয়নি। নেই কোনো টিকাও। ১৯৪৭ সালে উগান্ডার জিকা জঙ্গলে প্রথম এই ভাইরাস পাওয়া গেছিল। কিন্তু তারপর এত দিন কেটে গেলেও কোনো ওষুধ বা টিকা আবিষ্কার হয়নি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা