আন্তর্জাতিক

মানুষের দেহের আকার বদলে দিচ্ছে জলবায়ু

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং জার্মানির টুইবেনজেন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দাবি করছেন জলবায়ু পরির্বতনের কারণে মানুষের দেহের আকার পরির্বতনে হচ্ছে। বিগত দশ লাখ বছরে মানুষের দেহের গড় আকার উল্লখযোগ্যভাবে ওঠানামা করেছে। আর এর সঙ্গে সংযোগ রয়েছে জলবায়ু পরিবর্তনের।

বৃহস্পতিবার (৮ জুলাই) প্রকাশিত এক গবেষণায় এই তথ্য জানানো হয়েছে।

গবেষকেরা জানিয়েছেন, আধুনিক মানুষ বা হোমো সেপিয়েন্স-এর উদ্ভব হয়েছে যে ফ্যামিলি থেকে সেই হোমো জেনাস ফ্যামিলির তিনশ’রও বেশি ফসিলের মস্তিষ্ক ও শরীরের আকারের মাপ সংগ্রহ করেছিলেন তারা।

এসব তথ্যের সঙ্গে গত দশ লাখ বছরের পৃথিবীর আঞ্চলিক জলবায়ু পুনর্নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে ওই ফসিলগুলো জীবিত অবস্থায় কোন জলবায়ুতে বসবাস করেছেন তা খতিয়ে দেখেছেন গবেষকেরা।

গবেষকেরা দেখেছেন, জলবায়ু-বিশেষ করে তাপমাত্রা-গত দশ লাখ বছরে মানুষের দেহের আকার বদলে বড় ভূমিকা রেখেছে। শীত ও কঠিন জলবায়ুর সঙ্গে সম্পর্ক রয়েছে অপেক্ষাকৃত বড় শরীরের। আর অপেক্ষাকৃত উষ্ণ আবহাওয়ায় থাকা মানুষের আকার ছোট ছিলো।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইভোলিউশনারি ইকোলোজির অধ্যাপক আন্দ্রে মনিকা বলেন, ‘এই সম্পর্ক বহু প্রাণীর ক্ষেত্রেই পাওয়া গেছে-এমনকি সমসাময়িক মানুষের মধ্যেও, কিন্তু এখন আমরা জানতে পারছি যে, গত দশ লাখ বছরে মানুষের শরীরের আকার পরিবর্তনে এটাই অন্যতম চালিকা শক্তি।’

এই গবেষণাটি প্রকাশ হয়েছে ন্যাচার কমিউনিকেশনস জার্নালে।

সূত্র: সিএনএন

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা