আন্তর্জাতিক

পশ্চিমাঞ্চলীয় শহর তালেবানমুক্ত করলো আফগান বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের সেনাবাহিনী দেশটির পশ্চিমাঞ্চলীয় একটি শহর সশস্ত্র গোষ্ঠী তালেবানের কাছ থেকে পুনরুদ্ধার করেছে। এর একদিন আগে তালেবান জঙ্গিদের দখলে ছিল রাজধানী কালা-ই-নাউ। পরে পুনরুদ্ধার করে সরকারি বাহিনী।

বৃহস্পতিবার শহরটি পুনরুদ্ধারের পাশাপাশি শত শত সৈন্য ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় বলছে, বাদঘিসের রাজধানী কালা-ই-নাউয়ের কিছু প্রান্তে এখনও লড়াই চলছে। মধ্য-এশিয়ার দেশ তুর্কমেনিস্তানের সঙ্গে সীমান্ত রয়েছে বাদঘিসের। পুলিশের সদরদফতরসহ বুধবার শহরটির প্রধান প্রধান সরকারি ভবনগুলোর দখল নেয় জঙ্গিগোষ্ঠী তালেবান।

২০ বছরের দীর্ঘ আফগান যুদ্ধের পর দেশটি থেকে যুক্তরাষ্ট্র সৈন্য প্রত্যাহার করে নেওয়ায় তালেবানের উত্থান নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফাওয়াদ আমান বলেছেন, শহরটি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা শহরের উপকণ্ঠে তালেবানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি।

আফগান এই মন্ত্রণালয় বলছে, কালা-ই-নাউয়ে অভিযানে ৬৯ তালেবান যোদ্ধা নিহত হয়েছে। দেশটির এই জঙ্গিগোষ্ঠী সাম্প্রতিক লড়াইয়ে প্রথমবারের মতো প্রাদেশিক কোনও রাজধানী শহরের দখলে নিয়েছিল। কিন্তু সরকারি বাহিনীর অভিযানে মাত্র একদিন পরই সেই শহরের দখল হারাল তালেবান।

অভিযানে তালেবানের প্রচুর অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে বলে এক টুইট বার্তায় জানিয়েছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাজধানী উদ্ধার হলেও বাদঘিস প্রদেশের বাকি এলাকা তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে।

পশ্চিমা নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, আফগানিস্তানে তালেবানের যোদ্ধারা এখন পর্যন্ত শতাধিক জেলা দখলে নিয়েছে। কিন্তু তালেবানের যোদ্ধারা বলেছেন, তারা দেশের ৩৪টি প্রদেশের দুই শতাধিক জেলার নিয়ন্ত্রণ নিয়েছেন; যা দেশের অর্ধেক প্রান্তের সমান। তবে দেশটির প্রধান শহর এবং প্রাদেশিক রাজধানীগুলো এখনও সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

সূত্র: রয়টার্স, এএফপি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা