আন্তর্জাতিক

হাজার হাজার মুসলিম কবরের সন্ধান

আন্তর্জাতিক : কানাডায় অচিহ্নিত কবর শনাক্তের পর এবার মধ্যযুগের হাজার হাজার মুসলিম কবরের সন্ধান পাওয়া গেছে সুদানের পূর্বাঞ্চলে। একটি কবরের চারদিকে ছোট ছোট গুচ্ছ আকারে সাজানো কবর অনেকটা নক্ষত্রপুঞ্জের মতো সাজানো। একদল প্রত্নতত্ত্ববিদ সম্প্রতি এক গবেষণা প্রতিবেদনে এমনটাই বলেছেন।

প্রতিবেদনের মূল লেখক ইতালির ইউনিভার্সিটি অফ নেপলসের প্রত্নতত্ত্ব বিভাগের ডক্টোরাল শিক্ষার্থী স্টেফানো কসতানজো বলেন, কবরগুলো কবে কার, তা জানতে আমাদের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। কারণ স্তম্ভগুলোর কোনো প্রত্নতাত্ত্বিক ডেটা প্রায় নেই বললেই চলে।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, কাসালা অঞ্চলে বেজা সম্প্রদায়ের মানুষের বাস। এদের অনেকে এখনও যাযাবর জীবনযাপন করেন। গবেষক দল জানান, লোকাল গুচ্ছগুলো খুব সম্ভবত বেজা সম্প্রদায়ের মানুষের। কেন্দ্রীয় বা মূল স্তম্ভের সুনির্দিষ্ট অবস্থান জানতে আরো গবেষণার দরকার। মূল স্তম্ভে কাদের কবর দেয়া হয়েছে এবং কেনো তারা বিশেষ, এসব জানতে গভীর অনুসন্ধানের প্রয়োজন।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা