আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে

তিনদিনে ৪৫০ বন্দুকযুদ্ধ, হতাহত ১৫০

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে শুক্রবার থেকে রোববার পর্যন্ত এই তিন দিনে ৪৫০টি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে ১৫০ জন হতাহত হয়।

সোমবার (৫জুলাই) এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক পোস্ট।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, শুক্রবার থেকে রোববার পর্যন্ত নিউ ইয়র্কে ২১টি বন্দুকযুদ্ধের ঘটনায় ২৬ জন আহত হয়েছে। অবশ্য গত বছর একই সময় এই রাজ্যটিতে ২৫ বন্দুকযুদ্ধে অন্তত ৩০ জন আহত হয়েছিল। শিকাগোতে রোববার পর্যন্ত ৯২ জন গুলিবিদ্ধ হয়েছে, যাদের মধ্যে ১৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিকাগোর পুলিশ কমান্ডার ও এক জন সার্জেন্ট রয়েছে।

টেক্সাসের ফোর্ট ওর্থে একটি গাড়ি ধোয়া নিয়ে বিতণ্ডার জের ধরে এক ব্যক্তি নির্বিচারে গুলিবর্ষণ করেছেন। এ ঘটনায় আহত হয়েছে আট জন। পৃথক গুলিবর্ষণের ঘটনায় এখানে নিহত হয়েছে ৬১ বছরের এক বৃদ্ধ। ভার্জিনিয়ার নরফকে শুক্রবার ১৫ বছরের এক কিশোরের গুলিতে নিহত হয়েছে চার বছরের এক শিশু।

ডালাসে রোববার নির্বিচারে গুলিবর্ষণে চার জন নিহত ও এক জন আহত হয়েছে। একই দিন একটি অনুষ্ঠানে এক বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছে দুজন এবং আহত হয়েছে আরও তিন জন। ওহাইওতে রোববার রাতে একটি ব্লক পার্টিতে এক জন নিহত ও ১১ জন আহত হয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা