আন্তর্জাতিক

মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

আন্তর্জাতিক : বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালানো হয়েছে। হামলার ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানা যায় নি।

মঙ্গলবার (৬ জুলাই) ভোররাতে একাধিক ড্রোন মার্কিন দূতাবাসের আকাশে চক্কর দিতে থাকলে সতর্কবার্তা দেওয়া সাইরেনগুলো বেজে ওঠে। অন্যদিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ড্রোন লক্ষ্য করে গুলি চালানো হয়।

কোনো কোনো সূত্র বলছে, গুলিবর্ষণ করে ড্রোনগুলোকে ভূপাতিত করা যায়নি। তবে অন্য একটি সূত্র দাবি করেছে, অন্তত একটি ড্রোন ভূপাতিত হয়েছে।

ইরাকের সাবেরিন নিউজ জানিয়েছে, একটি বোমাভর্তি ড্রোন মার্কিন দূতাবাসের ভেতরে অবস্থিত সামরিক ভবনে আছড়ে পড়েছে। অন্যদিকে শাফাক নিউজসহ কয়েকটি বার্তা সংস্থা জানিয়েছে, তিনটি ড্রোন দিয়ে মার্কিন দূতাবাসে হামলা চালানো হয়েছে। যার সবগুলো বিধ্বস্ত হয়েছে।

এর আগে সোমবার ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে আমেরিকার সেনা ঘাঁটি আইন আসাদে এক ঝাঁক রকেট আঘাত হানে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা