আন্তর্জাতিক

ভুয়া টিকায় ক্ষতিগ্রস্ত ভারত

সান নিউজ ডেস্ক : সম্প্রতি মুম্বাই ও কলকাতার মতো শহরে নকল টিকাদান কর্মসূচি দেখে গোটা ভারত স্তম্ভিত হয়ে গেছে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কোভিড টিকা পেতে মরিয়া কয়েক হাজার মানুষ এই ভুয়া টিকাদান কর্মসূচির শিকার হয়েছেন।

পশ্চিমবঙ্গে দেবাঞ্জন দেব নামে এক নকল আইএএস অফিসার ২ হাজার মানুষকে ভুয়া টিকা দিয়েছেন। টিকাগ্রহীতাদের তালিকায় আছেন একজন সাংসদও। মুম্বাইয়ে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার আয়োজনে নয়টি অননুমোদিত টিকাদান শিবিরে কমপক্ষে ২০৫৩ জন মানুষকে ভুয়া কোভিড টিকা দেয়া হয়েছে।

পুলিশ জানতে পেরেছে যে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের লেবেল সাঁটা সবগুলো ভ্যাকসিনের শিশিই নকল। ওগুলোর ভেতর ছিল আমিকাচিন- ব্যাকটেরিয়া সংক্রমণ সারানোর অ্যান্টিবায়োটিক।

এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেবের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগও আনা হয়েছে।

ঘটনার নেপথ্যে : এক পুলিশ কর্মকর্তা জানান, 'এই জাল টিকাদান শিবিরের সঙ্গে একটি সুসংগঠিত চক্র জড়িত। এখন থেকে আমাদের সতর্ক থাকতে হবে।'

সরকার অবশ্য এসব জালিয়াতিকে 'বিচ্ছিন্ন ঘটনা' বলে কেলেঙ্কারিগুলোকে ধামাচাপা দিতে চেষ্টা করছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব লাভ আগারওয়াল বলেন, 'আমরা ৩৩ কোটির বেশি লোককে টিকা দিয়েছি। কোউইন অ্যাপ থেকে আপনার কাছে কোনো মেসেজ না গেলেই এ ধরনের জালিয়াতি আপনি ধরে ফেলতে পারবেন। যে রাজ্য কর্তৃপক্ষ অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, তাদের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি।'

পশ্চিমবঙ্গ সরকার বেসরকারি ও সরকারি হাসপাতাল ছাড়া আর সব জায়গার টিকাদান কেন্দ্র বাজেয়াপ্ত করে দিয়েছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তর টিকাদান শিবিরের নির্দেশনাবলি আবার যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।

কলকাতার এক স্বাস্থ্য কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ডয়েচে ভেলেকে বলেছেন, 'এসব ঘটনা মানুষকে কাঁপিয়ে দিয়েছে। খুব সতর্কতার সঙ্গে এই টিকাদান শিবিরগুলো ফের চালু করতে হবে।'

টিকাদানে ধীরগতি : বিশেষজ্ঞরা বলছেন টিকা উৎপাদনের ধীরগতি এবং সরকারের অ্যাপের মাধ্যমে টিকা গ্রহণের দীর্ঘ যন্ত্রণাদায়ক পদ্ধতির কারণে মানুষ হতাশ হয়ে পড়ছে। এ হতাশাকে টাকা কামানোর সুযোগ হিসেবে নিয়েছে অপরাধীরা।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভারতে অগ্রাধিকারের ভিত্তিতে যে ৩০ কোটি মানুষকে টিকা দিতে হবে, তাদের জন্য কমপক্ষে ১ লক্ষ ৩০ হাজার থেকে ৪০ হাজার টিকাদান কেন্দ্র, ১ লক্ষেরও বেশি পেশাদার স্বাস্থ্যকর্মী এবং ২ লক্ষ সহায়ক কর্মী প্রয়োজন।

দীর্ঘদিনের সমস্যা : কম্পিউটার সফটওয়্যার সংস্থা ম্যাকাফির তথ্যানুসারে, ভুয়া অ্যাপের মাধ্যমে মানুষকে টিকা দেওয়ার প্রলোভন দেখানোর জন্য যেসব দেশকে টার্গেট করা হয়েছে, সেগুলোর মধে শীর্ষে আছে ভারত ও চিলি।

গত এপ্রিলের এক প্রতিবেদনে কোম্পানিটি বলেছে, সাইবার-অপরাধীরা ভুয়া অ্যাপ, টেক্সট মেসেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে 'ইনভাইটেশনের' মাধ্যমে বিশ্বজুড়ে টিকা নেওয়ার জন্য উদগ্রীব মানুষদের প্রলুব্ধ করছে।

বিশ্লেষকরা বলছেন, নিরাপদ টিকাদান নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষ, সরবরাহকারী, ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান ও টিকাগ্রহীতাদের একসঙ্গে কাজ করতে হবে।

ভুয়া টিকা ছাড়াও কোভিডের নকল ওষুধও ছড়িয়ে পড়েছে সারা ভারতে। একটি পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালে ভারতে বিক্রি হওয়া মোট ওষুধপণ্যের ২০ শতাংশই ভুয়া ছিল।

সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের ২০১৫ সালের সমীক্ষায় দেখা গেছে, ভারতে জেনেরিক ড্রাগের ৪.৫ শতাংশই হয় নকল নয়তো নিম্নমানের। সূত্র: ডয়েচে ভেলে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা