আন্তর্জাতিক
বিদেশ থেকে আনলে

পোষা প্রাণিরও লাগবে করোনা সার্টিফিকেট!

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস ঊর্ধ্বগতির কারণে বিপর্যস্ত গোটা ভারত। করোনাভাইরাস ঠেকাতে নানা ধারণে বিধিনিষেধ আরোপ করেছে দেশটি। এবার বিদেশ থেকে আনা বন্য ও পোষা প্রাণীদের কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট থাকার ওপর নির্দেশনা জারি করেছে ভারত সরকার।

এতে বলা হয়েছে, কুকুর, বিড়াল, চিতাবাঘ ও বনবিড়ালের মত প্রাণীদের ভারতে আনার আগে রপ্তানিকারক প্রতিষ্ঠান থেকে করোনা নেগেটিভ রিপোর্ট চেয়ে নিতে হবে। এটি বিমানবন্দরে প্রবেশের আগেই দেখাতে হবে।

গত সপ্তাহে জারি করা এই নির্দেশনায় জানানো হয়, যতদিন পর্যন্ত ভারত ভাইরাসের সঙ্গে যুদ্ধ করবে ততদিন পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে।

এতে বলা হয়েছে, ‘আঞ্চলিক ও অ্যানিমেল কোয়ারেন্টাইন সার্টিফিকেশন সার্ভিসের কর্মকর্তারা বিদেশ থেকে আনা জীবজন্তুর করোনা নেগেটিভ রিপোর্ট নিজ দায়িত্বে রপ্তানিকারকদের কাছ থেকে অগ্রিম চেয়ে নিবেন এবং পরীক্ষা করবেন। কোনো অবস্থাতেই রিপোর্ট তিন দিনের বেশি পুরোনো হওয়া যাবে না।’

গত মাসে চেন্নাইয়ের আরিগনার জুয়োলজিক্যাল পার্কের জন্য আনা ৯টি সিংহের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়। এর মধ্যে দুটি সিংহ মারাও গেছে। ওয়ার্ল্ড অ্যানিমেল অর্গানাইজেশনের দেওয়া তথ্য অনুযায়ী, বাঘ, সিংহ, চিতাবাঘ, বনবিড়াল, গরিলার মত প্রাণীদের করোনায় আক্রান্তের উচ্চঝুঁকি রয়েছে।

চেন্নাই কাস্টমসের কর্তৃপক্ষ জানিয়েছে, যাদের পোষাপ্রাণী রয়েছে ভারত প্রবেশের আগে তাদেরও করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে।

দেশটির কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় থেকে প্রত্যেক রাজ্যের রাজস্ব বিভাগকে ইতোমধ্যে এই নির্দেশনা জানিয়ে দেওয়া হয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা