আন্তর্জাতিক

দাবানলে পুড়ছে সাইপ্রাস

আন্তর্জাতিক ডেস্ক: ভূমধ্যসাগরীয় দ্বীপগুলোর মধ্যে তৃতীয় বৃহত্তম দ্বীপ সাইপ্রাস। এবার সেখানে ভয়াবহ দাবানল পুড়ছে দেশটি। সরকারি কর্মকর্তারা বলছেন, সাইপ্রাসের ইতিহাসে এর চেয়ে ভয়াবহ দাবানল কখনো হয়নি।

রোববার (৪ জুলাই) চার বিদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সাহায্য চাইছে দেশটি।

সপ্তাহজুড়ে তীব্র তাপপ্রবাহের পর সাইপ্রাসে এ দাবানল শুরু হয়েছে। ঝোড়ো হাওয়ার ফলে দক্ষিণাঞ্চলীয় লিমাসোল জেলায় দাবানলের তেজ বেড়েই চলেছে প্রতিদিন। প্রাণহানি ঠেকাতে অনেক গ্রামের মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

বিবিসির রোববারের এক প্রতিবেদনে সাইপ্রাসের সরকারি কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে, দাবানলে প্রাণ হারানো চার জন মিসরের নাগরিক। তারা সাইপ্রাসে খামারে কাজ করতেন। দাবানলে গাড়ি পুড়ে যাওয়ার পর এসব শ্রমিকের প্রাণহানি ঘটে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী নিকোস নৌরিস বলেছেন, ‘ফরেনসিক টিমের সদস্যরা ঘটনাস্থলে যাচ্ছেন। আমাদের হাতে আসা সব তথ্য এই ইঙ্গিত দিচ্ছে, গতকাল থেকে দমকলকর্মীরা যে চার নিখোঁজ ব্যক্তির খোঁজ করছিলেন মৃত এসব ব্যক্তি তারাই।’

সপ্তাহব্যাপী ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা থাকার পর শনিবার মধ্যদুপুর থেকে এই দাবানল শুরু হয়েছে। জলবায়ু বিশেজ্ঞরা বলছেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে গোটা বিশ্বে দাবদাহের মতো চরমভাবাপন্ন আবহাওয়া পরিস্থিতি বিরাজ করছে।’

দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাওয়া সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়ন ও ইসরায়েলসহ প্রতিবেশী দেশগুলোর সাহায্য চেয়েছে। ইসরায়েল ও গ্রীস ইতোমধ্যে দমকলবাহিনী পাঠিয়েছে সাইপ্রাসে। এছাড়া দ্বীপরাষ্ট্রটিতে উদ্ধারকারী জাহাজ পাঠিয়েছে ইতালি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা