আন্তর্জাতিক

ফিলিপাইনে বিমান বিধ্বস্ত, নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের সুলু প্রদেশের জোলো দ্বীপে সামরিক বিমান অবতরণের সময় বিধ্বস্ত হয়। এতে ১৭ জন নিহত হয়েছেন।

রুশ বার্তাসংস্থা স্পুটনিক নিউজ জানিয়েছে রোববার (৪ জুলাই) অবতরণের সময় বিমানটিতে কমপক্ষে ৮৫ জন আরোহী ছিলেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল কিরিলিতো সোবেজানা জানিয়েছেন, বিমানটিতে কমপক্ষে ৮৫ জন আরোহী ছিলেন এবং ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে অবতরণের সময় বিমানবন্দরের পার্শ্ববর্তী একটি গ্রামে সেটা বিধ্বস্ত হয়।

তিনি আরও বলেন, বিধ্বস্ত ওই সামরিক বিমানটি সি-১৩০ মডেলের এবং দুর্ঘটনার পর সেখান থেকে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। বিধ্বস্ত বিমানটি সৈন্যদের এক স্থান থেকে অন্য স্থানে পরিবহনের কাজে নিয়োজিত ছিল বলেও জানান তিনি।

তবে ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বিমানটিতে মোট ৯২ জন আরোহী ছিলেন।

জেনারেল সোবেজানা বলেন, এটা খুব দুর্ভাগ্যজনক। বিমানটি রানওয়ে খুঁজে পাচ্ছিল না। তারপরও অবতরণের চেষ্টা করার সময় সেটি বিধ্বস্ত হয়। ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে জামেলা আলিন্দোগান জানিয়েছেন, বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে, তার পাশেই ফিলিপাইনের একটি বিশাল সামরিক ঘাঁটি রয়েছে। তাই বিমানে করে সেখানে সৈন্যদের পরিবহনের কাজটা নিয়মিত করা হতো।

উদ্ধারকৃত সেনাদের হেলিকপ্টারের মাধ্যমে পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা