আন্তর্জাতিক

কানাডা ডেতে ট্রুডোর চমক

সান নিউজ ডেস্ক : গত এক বছর ধরে দাড়িসমেত এলোমেলো চুলের জাস্টিন ট্রুডো যেন হঠাৎ করেই হারিয়ে গেলেন। কানাডা ডে (১ জুলাই) উপলক্ষে কানাডিয়ানদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সম্বলিত যে ভিডিও বার্তাটি সরকারিভাবে প্রচার করা হয়েছে, সেখানে একেবারে পরিপাটি এক জাস্টিন ট্রুডোকে দেখে প্রথমটায় মনে হয়েছে পুরনো কোনো ভিডিও ভুল করে ছেড়ে দিলো না তো!

প্রধানমন্ত্রী কেন শেভড হয়ে, চুল আচড়িয়ে পরিপাটি হয়েছেন- এটা কোনো খবর না। খবর হচ্ছে- করোনার কারণে গত দেড় বছর ধরে হেয়ার সেলুনগুলো বন্ধ ছিল। ফলে প্রধানমন্ত্রীর শেভড হওয়া বা চুল কাটানো বন্ধ ছিল।

তিনি কি নিজে বাড়িতে সেটি করতে পারতেন না?

পারতেন, নিশ্চয়ই পারতেন। কিন্তু প্রধানমন্ত্রীকে, জনপ্রতিনিধিদের অনেক কিছুই বিবেচনায় রাখতে হয়। হেয়ার সেলুন হচ্ছে ক্ষুদ্র শিল্প। জনপ্রতিনিধিরা নিজে নিজে চুল কেটেছেন, শেভড হয়েছেন- এই বার্তা হেয়ার ড্রেসিংয়ের মতো ক্ষুদ্র একটি শিল্পের জন্য নেতবিাচক বার্তা দেয়। সে কারণে ট্রুডোসহ অন্যান্য জনপ্রতিনিধির কেউই এই সময়টায় নিজে নিজে চুল কাটেননি। সেলুন খোলার জন্য অপেক্ষায় থেকেছেন।

যেমন, কোভিডের কারণে রেস্টুরেন্টগুলোতে কেবল টেক আউট অনুমোদিত ছিল। অনেক রাজনীতিবিদই রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে নাগরিকদেরও উৎসাহ দিয়েছেন- নিজ নিজ এলাকার রেস্টুরেন্ট থেকে খাবার নিতে, যাতে রেস্টুরেন্টগুলো টিকে থাকতে পারে।

যাক, ট্রুডোর চুল কাটা নিয়ে বলছিলাম। ৩০ জুন থেকে অন্টারিও প্রভিন্সের সেলুনগুলো খোলার অনুমতি দেওয়া হয়েছে।আর সেই সুযোগ নিয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রথম দিনেই চুল কাটিয়ে, শেভড হয়ে পরিপাটি হয়ে গেছেন। কানাডা ডে'র শুভেচ্ছা জানাতে জাতির সামনে হাজির হয়েছেন সম্পূর্ণ নতুনভাবে।

ট্রুডোর নতুন এই অবয়ব থেকে মনে হয়, কোভিডের বিরুদ্ধে কানাডা জয়ী হতে চলেছে- এই বিশ্বাসটা তার মধ্যে ফিরে এসেছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা