আন্তর্জাতিক

সু চিকে মুক্তির আহ্বান জাতিসংঘের মহাসচিবের

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের কারাগারে বন্দি দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টসহ কারাবন্দিকে অবিলম্বে তাদের মুক্তি দিতে দেশটির ক্ষমতাসীন জান্তার প্রতি আহ্বান জানিয়েছেন মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বৃহস্পতিবার (২রা জুলাই) জাতিসংঘ মহাসচিবের সহযোগী মুখপাত্র এরি কানেকো সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

বুধবার ২ হাজারেরও বেশি কারাবন্দিকে মুক্তি দিয়েছে মিয়ানমারের সামরিক সরকার। দেশটির বৃহত্তম শহর ও প্রাধান বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গুনের ইনসেইন কারাগার থেকে ৭০০ বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে, দেশের অন্যান্য কারাগার থেকে ‍মুক্তি দেওয়া হয়েছে আরও ১৩০০-এর বেশি বন্দিকে।

এই ঘটনার জের ধরেই জাতিসংঘ মহাসচিব সু চি ও উইন মিন্টের মুক্তির আহ্বান জানিয়েছেন উল্লেখ করে এরি কানেকো সাংবাদিকদের বলেন, ‘আমরা আগেও বহুবার বলেছি, আবারও বলছি- অবিলম্বে মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ট ও স্টেট কাউন্সিলর অং সান সু চিসহ সব কারাবন্দিকে মুক্তি দিন।’

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে অপসারণ ও বন্দি করে জাতীয় ক্ষমতায় আসীন হয় সামরিক বাহিনী। দেশটির সেনাপ্রধান মিন অং হ্লেইং এই অভ্যুত্থানে নেতৃত্ব দেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা