আন্তর্জাতিক

রেডলাইন অতিক্রম না করার আহ্বান মস্কোর

আন্তর্জাতিক ডেস্ক : ভিয়েনায় জাতিসংঘের দফতরে নিযুক্ত রুশ স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ বলেছেন, সম্প্রতি ক্রিমিয়া উপদ্বীপের উপকূলে একটি ব্রিটিশ ডেস্ট্রয়ারের অনুপ্রবেশ করেছে। এই ‘ঝুঁকিপূর্ণ পরীক্ষা’ আঞ্চলিক পরিস্থিতি আরও বেশি উত্তপ্ত করে তুলবে। কৃষ্ণসাগরে যে কোনো উসকানিমূলক তৎপরতা হবে রাশিয়ার রেডলাইন অতিক্রমের শামিল। পশ্চিমা দেশগুলোকে রাশিয়ার রেডলাইন অতিক্রম না করার আহ্বান জানাচ্ছি।

মঙ্গলবার (২৯ জুন) নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

গত বুধবার রাশিয়ার নৌবাহিনী ক্রিমিয়া উপকূলে ব্রিটিশ ডেস্ট্রয়ার ‘ডিফেন্ডারের’ রুশ পানিসীমা অতিক্রমের প্রচেষ্টা থামিয়ে দেয়।

উলিয়ানোভ টুইট বার্তায় বলেন, ‘রাশিয়ার রেড লাইন অতিক্রম একটি ঝুঁকিপূর্ণ ও দায়িত্বজ্ঞানহীন পরীক্ষা। এর ফলে অনেক বেশি খারাপ কিছু না হলেও অন্তত ইউরো-আটলান্টিক অঞ্চলের পরিবেশ আরও বেশি উত্তেজনাকর হয়ে উঠবে।’

ব্রিটিশ ডেস্ট্রয়ার ক্রিমিয়া উপকূলে রাশিয়ার তিন কিলোমিটার পানিসীমার মধ্যে ঢুকে পড়ার পর রাশিয়ার কোস্ট গার্ড ডিফেন্ডারকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালায় এবং একটি রুশ সুখোই-২৪ জঙ্গিবিমান থেকে ডেস্ট্রয়ারটির সামনে বোমাবর্ষণ করে। এর জের ধরে ব্রিটিশ ডেস্ট্রয়ারটি গতিপথ পরিবর্তন করে রাশিয়ার জলসীমা ত্যাগ করে চলে যায়।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা