আন্তর্জাতিক
আদালত অবমাননা

জুমার ১৫ মাসের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে ১৫ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। এই বছরের ফেব্রুয়ারিতে একটি দুর্নীতি মামলার তদন্তে হাজির হননি জুমা। আদালত অবমাননার দায়ে তাকে মঙ্গলবার (২৯ জুন) এ কারাদণ্ড দেয়া হয়।

আগামী পাঁচ দিনের মধ্যে জুমাকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়া হয়েছে রায়ে। অন্যথায় তাকে গ্রেফতার করা হবে। দেশটির ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি শিশি খামপেপে বলেন, জুমা আদালত অবমাননার দায়ে অপরাধী।

ক্ষমতায় থাকাকালে জ্যাকব জুমার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করছেন দেশটির উপপ্রধান বিচারপতি রেমন্ড জোনডো। গত ফেব্রুয়ারিতে তদন্তের জন্য তলব করা হলেও হাজির হননি জুমা।

জ্যাকব জুমার পদত্যাগের মধ্য দিয়ে ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় তার প্রায় ৯ বছরের শাসনামলের অবসান ঘটে।

জুমার বিরুদ্ধে অভিযোগ, ঘনিষ্ট সম্পর্কের কারণে অনেক সময় 'গুপ্ত ভ্রাতৃত্রয়' দক্ষিণ আফ্রিকার সরকারের বিভিন্ন সিদ্ধান্ত প্রভাবিত করতেন। এক্ষেত্রে তাদের প্রস্তাব বাস্তবায়ন না হলে সরকারি কর্মকর্তাদের পদচ্যুতও করা হতো।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা