আন্তর্জাতিক
যুক্তরাষ্টের উপহার

২৫ লাখ টিকা আসবে এ সপ্তাহেই

আন্তর্জাতিক ডেস্ক: মরণব্যাধি করোনাভাইরাসের সংক্রমণের নতুন ঢেউয়ের মুখোমুখি বাংলাদেশের জন্য উপহারের ২৫ লাখ ভ্যাকসিন ডোজ পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (২৯ জুন) হোয়াইট হাউসের এক কর্মকর্তা ফরাসী বার্তা সংস্থা এএফপিকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন পাঠানোর প্রক্রিয়া শুরুর তথ্য নিশ্চিত করেছেন। -এএফপি

এর আগে, গত ২৬ জুন এক টুইট বার্তায় ঢাকায় নিযুক্ত যুক্তরা‌ষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বাংলাদেশকে শিগগিরই ২৫ লাখ ডোজ মডার্নার টিকা দেওয়া হবে জানান।

নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের ওই কর্মকর্তা এএফপিকে বলেছেন, বিশ্বের সর্বত্র মহামারির অবসানে নেতৃস্থানীয় ভূমিকা পালনে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশে মডার্নার ২৫ লাখ ভ্যাকসিন ডোজ পরিবহন শুরু হবে।

মহামারির গুরুত্ব বিবেচনায় চলতি সপ্তাহেই এই ভ্যাকসিনের সরবরাহ সম্পন্ন হবে বলে প্রত্যাশা করেছেন তিনি। মহামারির গুরুত্ব বিবেচনায় চলতি সপ্তাহেই এই ভ্যাকসিনের সরবরাহ সম্পন্ন হবে বলে প্রত্যাশা করেছেন তিনি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা