আন্তর্জাতিক

ভারতের মানচিত্র পরির্বতন করে দিল টুইটার!

আন্তর্জাতিক ডেস্ক: শুধু ভারতীয় ভূখণ্ড নয়, জম্মু-কাশ্মির এবং লাদাখকে আলাদা রাষ্ট্র হিসেবে মানচিত্রে দেখিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। এতে শাস্তির মুখে পড়ছে প্রতিষ্ঠানটি। মানচিত্র পরির্বতন করায় মাইক্রোব্লগিং এই ওয়েবসাইটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে ভারতের সরকার।

সম্প্রতি টুইটারের ‘টুইপ লাইফ’ বিভাগে ভারতের যে মানচিত্র আপলোড করা রয়েছে সেখানে জম্মু-কাশ্মীর এবং লাদাখকে দেখানো হচ্ছে ভারতের মানচিত্রের বাইরে। এ নিয়ে ভারতজুড়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।

শুরুতে ভারতীয় এক ব্যক্তি দাবি করেন, টুইটারে ভারতের যে ম্যাপ দেখাচ্ছে, তাতে জম্মু-কাশ্মীর এবং লাদাখ অন্তর্ভুক্ত নেই। তার অভিযোগ টুইটারের নিজস্ব ওয়েবসাইটে জম্মু -কাশ্মীর এবং লাদাখকে দুটি পৃথক দেশ হিসাবে দেখাচ্ছে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা নিয়ে শুরু হয় নানা সমালোচনা।

টুইটারের এমন আচরণে নড়েচড়ে বসেছে ভারত সরকার। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, এর বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে মোদি প্রশাসন।

নতুন ডিজিটাল আইন নিয়ে এমনিতেই বেশ কিছুদিন ধরে টুইটারের সঙ্গে বিরোধ চলছে ভারতের। নতুন এ আইনে ইন্টারনেটে প্রকাশিত যাবতীয় লেখা, ভিডিও এবং পোস্টের উৎস সরকারকে জানানোর নির্দেশ রয়েছে।

কিন্তু টুইটারের দাবি, এই আইন সংবিধানে উল্লেখিত বাক স্বাধীনতার পরিপন্থী।

টুইটারের নীতিমালা নিয়ে ভারতের সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। এর আগেও একবার লাদাখকে ভারতের বাইরে দেখিয়েছিল টুইটার। পরে অবশ্য সেই ভুল শুধরে নিয়েছিল মাইক্রোব্লগিং সাইটটি। কিন্তু ফের একই কাজে প্রশ্নের মুখে পড়েছে টুইটার।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা