আন্তর্জাতিক

‘ওয়ান্ডার উওম্যান’ খুশবু  

আন্তর্জাতিক ডেস্ক: সুপারহিরোদের দেখা যায় সিনেমায়। আর এই সব সুপারহিরোদের দেখতে আমরা সিনেমা হলে যাই। তবে আমাদের সমাজে এমন কিছু সুপার হিরো আছে যাদের আমরা তেমনভাবে দেখি না বা তাদের চিনি না। এমন এক সুপার হিরো মুম্বাইয়ের খুশবু গয়াল। তেমনই এক ‘ওয়ান্ডার উওম্যান’। এক অতিমানবী।

জানা যায়, মাত্র ১৬ বছর বয়সে ১০ বছরের বড় মাসির ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল তার। শর্ত ছিল খুশবুর হাইস্কুলের পড়াশোনার ব্যবস্থা করাবে তার স্বামী। যদিও শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। বিয়ের ৮ মাসের মধ্যেই অন্ত্বঃসত্ত্বা হয়ে পড়েছিলেন তিনি। তার কিছু দিন পরেই তার স্বামী তাকে ছেড়ে চলে যায়।

খুশবু বুঝতে পারেন, ছেলেকে মানুষ করতে হলে তাঁরও উন্নতির প্রয়োজন। তাই পড়াশোনা শুরু করেন। তবে ছেলেকে সামলে পড়াশোনা চালিয়ে যাওয়া সহজ ছিল না। সব দিক সামলেই দ্বাদশ পাশ করেন তিনি। একই সঙ্গেই ছেলের খরচ চালানোর জন্য নানারকম কাজ করতে থাকেন তিনি।

কয়েক জন বন্ধু প্রায় জোর করে তাঁকে গ্রাফিক ডিজাইনিংয়ের কোর্সে ভর্তি করিয়ে দেয়। সেই শিক্ষাই তার কাজে আসে। গ্রাফিক ডিজাইনের দক্ষতার জন্য একটি চাকরিও পেয়ে যান তিনি।

এখন অবশ্য খুশবু একটি স্বেচ্ছাসেবী সংগঠনের হয়ে কাজ শুরু করেছেন। স্বেচ্ছাসেবী কাজের পাশাপাশি স্নাতক হয়ে স্নাতকোত্তরের পড়াশোনা করছেন তিনি। খুব শিগগিরই সমাজসেবায় তাঁর স্নাতকোত্তর সম্পূর্ণ হবে জানান খুশবু।

খুশবু বলেন, ‘নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতেই নেওয়া উচিত। অতীত যতই যন্ত্রণাদায়ক হোক না কেন নতুন শুরু করার কোনও শেষ নেই।’

সূত্র: আনন্দবাজার

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা