আন্তর্জাতিক

মাস্কের বাধ্যবাধকতা নেই স্পেনীয়দের 

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের কারনে মাস্ক পরা বাধ্যবাধকতা ছিল স্পেনে। এবার মাস্ক পরা বিষয়ক বাধ্যবাধকতা তুলে নিয়েছে স্পেনের সরকার। ফলে, প্রায় একবছর পর মাস্ক ছাড়াই বাইরে ঘোরাঘুরি করতে আইনত কোনো বাধা নেই দেশটির বাসিন্দাদের; কিন্তু তারপরও অনেক মানুষ তাদের পুরনো অভ্যাস অনুযায়ী মাস্ক পরেই বাইরে বের হচ্ছেন।

শনিবার (২৬ শে জুন) দেশটির রাজধানী মাদ্রিদে স্পেনের সঙ্গীতশিল্পী ম্যানুয়েল মাস (৪০) বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘আমি ভেবেছিলাম আজ বেশিরভাগ মানুষকে মাস্ক ছাড়া দেখতে পাব, কিন্তু অবাক ব্যাপার হলে বাস্তব চিত্র তার অনেকটাই উল্টো। প্রচুর মানুষ মাস্ক পরে ঘোরাঘুরি করছেন।’

সরেজমিনে দেখা গেছে, মাদ্রিদসহ স্পেনের বিভিন্ন শহরে ঘরের অভ্যন্তরে কিংবা বাইরে বহু মানুষ মাস্ক পরে চলাচল করছেন। এমনকি যেসব জায়গায় সামাজিক দূরত্ব বজায় রাখা অসম্ভব, সেসব স্থানেও মাস্ক পরছেন তারা।

এমনই একজনের নাম আন্দ্রেয়া সোসা। ২০ বছর বয়সী এই তরুণী মাদ্রিদের একটি রেস্তোঁরায় ওয়েট্রেসের কাজ করেন। মাস্ক পরে থাকার কারণ জানতে চাইলে রয়টার্সকে তিনি বলেন, ‘আমার জন্য মাস্ক পরে থাকা জরুরি; কারণ আমি এখনও টিকা নিইনি।’

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরও জানিয়েছেন, এখন পর্যন্ত স্পেনের ৪ কোটি ৭০ লাখ মানুষ করোনা টিকার অন্তত একটি ডোজ নিয়েছেন।

ইউরোপের যেসব দেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে করোনা, তার মধ্যে স্পেন অন্যতম। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৭ লাখ ৮২ হাজার ৪৬৩ জন এবং মারা গেছেন মোট ৮০ হাজার ৭৭৯ জন।

সূত্র: রয়টার্স

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা