আন্তর্জাতিক

পরিচালককে চুম্বনে ক্ষমা চাইলেন ম্যাট হ্যানকক

আন্তর্জাতিক ডেস্ক: মরণব্যাধি করোনাভাইরাসের ঠেকাতে নানা দেশে নানা রকম বিধিনিষেধ করেছে সেই দেশে সরকার। এবার করোনা বিধিনিষেধ অমান্য করে যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক ও বন্ধু গিনা কোলাড্যাঙ্গেলোকে জড়িয়ে ধরা ও চুম্বনের করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। পরে এই ঘটনায় অবশেষে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন তিনি।

শুক্রবার (২৫শে জুন) এক বিবৃতিতে তিনি এই দুঃখ প্রকাশ করেছেন।

বিবৃতিতে হ্যানকক বলেন, ‘আমি স্বীকার করছি যে বর্তমান পরিস্থিতিতে আমি সামাজিক বিধিনিষেধ সংক্রান্ত নির্দেশনা লঙ্ঘন করেছি। দেশের জনগণ ও সরকারকে বিব্রত করার জন্য আমি খুবই দুঃখিত।’

‘দেশকে মহামারিমুক্ত করতে আমি দিনরাত কাজ করে যাচ্ছি। এবং এই ব্যক্তিগত বিষয়টিতে আমার পরিবার ও সহকর্মীরা যেভাবে আমার পাশে ছিলেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ইতোমধ্যে স্বাস্থ্যমন্ত্রীর এই বিবৃতিকে স্বাগত জানিয়েছেন। লন্ডনের ডাউনিং স্ট্রিটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রীর ওপর পূর্ণ আস্থা আছে তার।

গত ৬ মে যুক্তরাজ্যের দৈনিক পত্রিকা দ্য সান-এ একটি ছবি প্রকাশিত হয়। সেখানে দেখা যায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অন্যতম পরিচালক গিনা কোলাড্যাঙ্গেলোকে জড়িয়ে ধরে তার গালে চুমু দিচ্ছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।

প্রথম দিকে এই ছবি তেমন সাড়া না ফেললেও পরে ম্যাট হ্যানকক ও গিনা কোলাড্যাঙ্গেলাকে জড়িয়ে সরস ও মুখরোচক প্রতিবেদন প্রকাশ করতে থাকে ব্রিটেনের অনেক পত্রিকা। পাশাপাশি দেশটিতে চলমান কঠিন করোনা বিধিনিষেধের মধ্যে এই ছবি প্রকাশিত হওয়ায় ‘সরকারের লোকজন নিজেরাই বিধিনিষেধ মানছেন না’ বলে দেশজুড়ে সমালোচনাও শুরু হয়।

ম্যাট হ্যানকক ও গিনা কোলাড্যাঙ্গেলোর মধ্যে বন্ধুত্বের সূত্রপাত হয় তাদের ছাত্রজীবনে; যখন তারা উভয়েই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি রেডিও স্টেশনে পার্টটাইম চাকরি করতেন। পরে গত সেপ্টেম্বরে যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনির্বাহী পরিচালক পদে নিয়োগ পান গিনা কোলাড্যাঙ্গেলা।

যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় গত দু’-তিন মাস ধরে লকডাউন বিরোধী বিক্ষোভ হচ্ছে। এই পরিস্থিতিতে এই ছবি প্রকাশ ও একের পর এক প্রতিবেদন প্রকাশিত হওয়ায় স্বাভাবিকভাবেই চাপে পড়ে দেশটির ক্ষমতাসীন সরকার।তবে সরকারের মন্ত্রীসভার সদস্যরা আগেই বিবৃতিতে জানিয়েছিলেন, তারা হ্যানককের পাশে আছেন।

সূত্র: বিবিসি, রয়টার্স

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা