আন্তর্জাতিক

ফের আফগানিস্তানে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে তালেবানকে লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৫ জুন) হোয়াইট হাউসে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে জো বাইডেনের বৈঠকের কিছুক্ষণ আগে এ হামলা চালানো হয়।

মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাঘলান এবং কুনদুজ প্রদেশে হামলা চালানো হয়। ড্রোন হামলায় বেশ কয়েকজন তালেবান নিহত হয়েছে। তবে নিহতের সংখ্যা নিশ্চিত করেনি মার্কিন প্রশাসন।

আফগানিস্তানের সংবাদ মাধ্যম টোলো নিউজ বলছে, কুনদুজে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় তালেবানের তিন শীর্ষ কমান্ডার নিহত হয়েছে। যাদের নাম কারি জাওয়াদ হাশেমী, হায়দারি ও মওলাদী কাদের। গত তিন দিনে তালেবানের দখলে থাকা সাতটি জেলা উদ্ধার করে আফগান প্রশাসন। এমন পরিস্থিতিতে শুক্রবার এ ড্রোন হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

সম্প্রতি আফগানিস্তানে নিজেদের শক্তি প্রদর্শন বহুগুণ বাড়িয়েছে তালেবান। আক্রমণাত্মক হয়ে উঠেছে দেশটির বালখ, কান্দাহার, তাখার ও কাপিসা প্রদেশে। গত এক সপ্তাহে প্রদেশগুলোতে তালেবানের সঙ্গে সংঘাতে ৩০ জনের বেশি আফগান নিরাপত্তাকর্মী নিহত হয়েছে।

এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও জাতীয় ঐক্যমত্যের জন্য গঠিত শীর্ষ কাউন্সিলের চেয়ারম্যান আবদুল্লাহ আবদুল্লাহ।

বৈঠক শেষে জো বাইডেন জানান, আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করা হলেও সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র এবং আফগানিস্তানের মধ্যকার অংশীদারিত্ব শেষ হচ্ছে না। এটি স্থায়ী হতে চলেছে। আপনারা জানেন আমাদের সৈন্যরা আফগানিস্তান ছেড়ে আসছে। তবে আমাদের সহযোগিতা শেষ হচ্ছে না।

চলতি বছরের ১ মে থেকে আফগানিস্তান হতে আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, এখন পর্যন্ত নিজেদের ৫০ শতাংশের বেশি সেনা প্রত্যাহার করা হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে বাকি সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

যদিও আফগানিস্তানে মার্কিন সেনা থেকে যাওয়ার বিষয়টির কড়া সমালোচনা করেছে তালেবান। তালেবান জানায়, ১১ সেপ্টেম্বরের পর যদি আফগানিস্তানে মার্কিন সৈন্য থাকে সেক্ষেত্রে তাদেরও প্রতিক্রিয়া জানোনোর অধিকার রয়েছে। এছাড়া বাইডেনের সঙ্গে ঘানি-আবদুল্লাহর ২৫ জুনের বৈঠককে নিস্ফল বলে উল্লেখ করেছে তালেবান।

২০১১ সাল থেকে চলা যুদ্ধ-সংঘাতে এখন পর্যন্ত ৬৪ হাজারের বেশি আফগান সেনা ও পুলিশ নিহত হয়েছেন। প্রাণ হারিয়েছে ৪০ হাজারের বেশি সাধারণ মানুষ। নিহত হয়েছে প্রায় সাড়ে তিন হাজার বিদেশি সেনা।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা