আন্তর্জাতিক

জার্মানিতে ছুরি নিয়ে হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বাভারিয়া অঞ্চলের উর্জবার্গ শহরে এক ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালায়। এ হামলায় তিনজন নিহত হয়েছে।

শুক্রবার (২৫শে জুন) ওই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। খবর বিবিসির।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হামলাকারী ওই ব্যক্তি বড় একটি ছুরি নিয়ে পথচারীদের ওপর হামলা চালায়। সন্দেহভাজন ওই ব্যক্তি সোমালিয়ার নাগরিক। তার বয়স ২৪ বছর।

হামলা চালানোর পর সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে আহত হয়েছে। ইতোমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে।

বারবারোসা স্কোয়ারে হামলার ঘটনার পর পরই পুলিশকে খবর দেয়া হয়। তাৎক্ষণিকভাবেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। বেভারিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াসিম হেরমান জানিয়েছেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

হামলাকারী ব্যক্তিকে আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কর্মকর্তারা ওই ব্যক্তির বাড়ির খোঁজ করছেন এবং আরও তথ্য জানার জন্য তার পরিচিত লোকজনকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, হামলাকারী ব্যক্তি মানসিকভাবে অসুস্থ এবং তিনি মানসিক রোগের চিকিৎসা নিচ্ছিলেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আর কোনো হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা