আন্তর্জাতিক

পরিত্যক্ত স্কুলে ৭৫১ কবর!

আন্তর্জাতিক ডেস্ক : একটি পরিত্যক্ত স্কুলে ৭৫১টি চিহ্নহীন কবরের সন্ধান পাওয়া গেছে। কানাডার সাসকাচুয়ান প্রদেশে কবরগুলো খুঁজে বের করেন আদিবাসী সংগঠন ‘দি কাউয়েসেস ফার্স্ট নেশন’।

১৮৯৯ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত চালু ছিলো ‘দি মেরিভ্যাল ইন্ডিয়ান রেসিডেনশিয়াল’ নামের ওই স্কুলটি। উনিশ আর বিশ শতকে দেশটির সরকার এবং ধর্মীয় কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালিত ১৩০টির বেশি বাধ্যতামূলক বোর্ডিং স্কুলের অন্যতম। নৃগোষ্ঠীর শিশুদের শিক্ষার জন্য এসব স্কুল চালু করা হয়েছিলো।

গবেষকদের ধারণা- এসব আবাসিক স্কুলে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ৬ হাজারের বেশি শিশুর মৃত্যু হয়েছিলো। এ ছাড়া শিক্ষার্থীদের শারীরিকভাবেও নির্যাতন করা হতো। রয়েছে যৌন নির্যাতনের অভিযোগও।

এর আগে, ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের পরিত্যক্ত আবাসিক বিদ্যালয়ে ২১৫ শিশুর কবরের সন্ধান পাওয়া যায়।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা