আন্তর্জাতিক
মাহমুদ আব্বাসের পদত্যাগ দাবি

মানবাধিকার কর্মীর মৃত্যুতে ফিলিস্তিনে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি কর্তৃপক্ষের কঠোর সমালোচক হিসেবে পরিচিত মানবাধিকার কর্মী নিজার বানাত আটকাবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৪ জুন) সকালে ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনী তার বাড়িতে অভিযান চালিয়ে ধরে নিয়ে যায়। নিজার বানাত পশ্চিম তীরের আল-খলিল শহরের বাসিন্দা ছিলেন।

এ বছর ফিলিস্তিনে যে নির্বাচন হওয়ার কথা ছিল তাতে অংশ নেয়ার কথা ছিল নিজারের। ইহুদিবাদী ইসরাইল অধিকৃত পশ্চিম তীর শাসন করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। পশ্চিমা দেশগুলো থেকে প্রচুর অর্থ সাহায্য পেয়ে থাকে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ। নিজার বানাত এর বিরোধিতা করতেন।

তিনি বিদেশি শক্তিগুলোকে এই অর্থায়ন বন্ধের আহবান জানিয়ে আসছিলেন। নিজার বানাতের অভিযোগ ছিল- এই অর্থ ব্যবহার করে ফিলিস্তিনের সরকার কর্তৃত্বপরায়ন হয়ে উঠছে এবং মানবাধিকার লঙ্ঘন করছে।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, বানাতকে গ্রেপ্তার করতে গেলে তার স্বাস্থ্যের অবনতি ঘটে। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানানো হয় নি।

এদিকে, বানাতের পরিবার জানিয়েছে, ফিলিস্তিনি বাহিনী যখন জোর করে ঘরে প্রবেশ করে তখন তিনি ঘুমাচ্ছিলেন। তারা ঢুকেই বানাতকে আঘাত করতে থাকে। বানাত সে সময় জোরে চিৎকার করছিলেন। এর আগে গত মে মাসেও তার বাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়।

অন্যদিকে, নিজার বানাতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অধিকৃত পশ্চিম তীরে প্রতিবাদ-বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পদত্যাগ দাবি করেন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা