আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ভবন ধ্বসে শতাধিক লোক নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ১২তলা ভবনের একাংশ ধ্বসে পড়ে শতাধিক লোক নিখোঁজ রয়েছে। ফ্লোরিডার কর্মকর্তারা বলেছেন, তারা জানেন না মায়ামির ঠিক উত্তরে একটি শহরে কি কারণে সৈকতমুখী ঐ ভবন ধ্বসে পড়েছে।

মিয়ামি-ডেইড ফায়ার রেসকিউ এর সহকারী প্রধান রেইড জাডাল্লাহ সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার (২৪ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে সার্ফসাইড শহরে জরুরি উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। তিনি জানান, ভবনের উত্তর-পূর্ব কোণ যেখানে প্রায় ৫৫টি ইউনিট ছিল, ধসে পড়ে।

রেইড জাডাল্লাহ বলেন উদ্ধারকর্মীরা ভবনের অক্ষত অংশ থেকে ৩৫জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। আরও দু'জনকে ভবনের ধসে পড়া অংশ থেকে উদ্ধার করে।

জাদাল্লাহ বলেন, ঘটনাস্থলে আহত ১০জনকে চিকিত্সা দেয়া হয়েছে। সার্ফসাইড মেয়র চার্লস বারকেট জানিয়েছেন, দু'জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে একজনকে মৃত ঘোষণা করা হয়। বার্কেট বলেন যে তাঁকে বলা হয়েছে ভবনের ধসে পড়া অংশে ভাড়াটের সংখ্যা বেশী এবং ধারণা করছেন মৃতের সংখ্যা আরও বাড়বে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা