আন্তর্জাতিক

টানা ১০ মাস করোনা পজিটিভ!

আন্তর্জাতিক ডেস্ক: মরণব্যাধি করোনাভাইরাসের সংক্রমণে সারা বিশ্ব এখন টালমাটাল অবস্থা। করোনাভাইরাস নিয়ে নানা সময়ে নানা ধারণে ঘটনা ঘটতেছে। এবার ব্রিটেনের ৭২ বছর বয়সী বৃদ্ধ ডেভ স্মিথ টানা ১০ মাস ধরে করোনা পজিটিভ ছিলেন।

ভাইরাসটিতে আক্রান্ত হয়ে থাকার ঘটনা এটিই সবচেয়ে দীর্ঘ বলে মনে করছেন গবেষকরা।

ব্রিস্টল শহরের ড্রাইভিং প্রশিক্ষক ডেভ স্মিথ জানান, ৪৩ বার তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। সাতবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার পরিকল্পনাও করে ফেলেছিলেন।

বিবিসি টেলিভিশনকে তিনি বলেন, ‘আমি নিজে ইস্তফা দিয়েছি, পরিবারকে ডেকেছি, সবার সাথে শান্তি স্থাপন করেছি, বিদায় জানিয়েছি।’ তার সঙ্গে কোয়ারেন্টাইনে থাকা স্ত্রী লিন্ডা বলেন, ‘এরকম অনেকবার হয়েছে যে সে ভেবেছিল সে আর বাঁচবে না। এটি ছিল নরকের মতো একটি বছর।’

ইউনিভার্সিটি অব ব্রিস্টলের সংক্রামক ব্যাধি বিষয়ক বিশেষজ্ঞ এড মোরান বলেন, পুরো সময় ধরে স্মিথের দেহে সক্রিয় ভাইরাস ছিল।

তিনি বলেন ‘তার (স্মিথের) ভাইরাসের নমুনা আমরা ইউনিভার্সিটির অংশীদারদের পাঠিয়েছি। এতে দেখা গেছে এটি শুধু অবশিষ্ট কিছু না যা পিসিআর পরীক্ষায় ধরা পড়ে, এটি আসলে সক্রিয়, টেকসই ভাইরাস।’

মার্কিন বায়োটেক ফার্ম রেজেনেরনের সিন্থেটিক অ্যান্টিবায়োটিকের মিশ্রণ নেয়ার পর স্মিথ অবশেষে সুস্থ হন। এই চিকিৎসা তার ক্ষেত্রে সহানুভূতির বিবেচনায় অনুমোদিত হয়েছিল। ব্রিটেনে এই চিকিত্সা প্রয়োগের জন্য অনুমোদিত নয়।

তবে চলতি মাসে একটি ক্লিনিকাল ট্রায়ালের ফলাফলে দেখা গেছে, যেসব করোনা রোগীর শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা নেই, এই চিকিৎসা তাদের মৃত্যু কমিয়েছে। ডেভ স্মিথ বলেন, ‘এটি যেন আপনাকে নতুন জীবন দেয়া হয়েছে।’

প্রথমবার আক্রান্ত হওয়ার ৩০৫ দিন পর যখন স্মিথ করোনা নেগেটিভ হলেন, তখন তিনি ও তার স্ত্রী একটি শ্যাম্পেনের বোতল খুলে উদযাপন করেন। ৪৫ দিন ধরে রেজেনেরনের ওষুধ গ্রহণের পর সুস্থ হন স্মিথ।

সূত্র : এএফপি

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা