আন্তর্জাতিক

লাইভে সংবাদ পাঠক জানালেন, আমাদেরও বেতন পাওয়া উচিত

আন্তর্জাতিক ডেস্ক: সংবাদ লাইভ পাঠ করছেন তিনি। এমন সময় তিনি অভিযোগ করেলেন, তিনি এবং তার সহকর্মীকে টেলিভিশন কর্তৃপক্ষ বেতন দেয় না। এমনকি সংবাদ পাঠের মাঝপথে হঠাৎ তিনি আরও অভিযোগ করে বলেন, আমরাও মানুষ। আমাদেরও বেতন পাওয়া উচিত। ঘটনাটি আফ্রিকার দেশ জাম্বিয়ার একটি টেলিভিশনের সংবাদ উপস্থাপকের।

জাম্বিয়ার ওই সংবাদ পাঠকের লাইভে এই অভিযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে ছড়িয়েছে।

ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে। জাম্বিয়ার টেলিভিশন চ্যানেল কেবিএন টিভির সংবাদ পাঠ করছিলেন উপস্থাপক কবিন্দ ক্যালিমিনা।

তিনি অন্যান্য স্বাভাবিক সময়ের মতো লাইভে সংবাদ পাঠ শুরু করেন। প্রথমে শীর্ষ সংবাদ পাঠ করেন তিনি। এরপর হঠাৎ করেই অভিযোগ জানানোর জন্য লাইভের মাঝপথে থেমে যান।

ক্যামেরার সামনে ক্যালিমিনা বলেন, ‘চলুন খবর থেকে একটু সরে যাই, ভদ্র নারী এবং পুরুষগণ— আমরাও মানুষ। আমাদেরও বেতন পাওয়া উচিত। দুর্ভাগ্যজনকভাবে কেবিএন আমাদের বেতন পরিশোধ করছে না... শ্যারন এবং আমিসহ অন্য সবাইকে বেতন দেওয়া হয় না। আমাদের বেতন দিতে হবে।’

ক্যালিমিনার এই অভিযোগের ব্যাপারে বুঝতে পেরে প্রযোজক লাইভের সংযোগ বিচ্ছিন্ন করে দেন এবং দ্রুত সংবাদের ট্রেইলার চালু করেন।

এদিকে, উপস্থাপক ক্যালিমিনার এ ধরনের পদক্ষেপকে ‘রাতারাতি খ্যাতি পাওয়ার বাজি’ বলে অভিহিত করে নিন্দা জানিয়েছে কেবিএন টিভি কর্তৃপক্ষ। জাম্বিয়ার এই টেলিভিশন স্টেশন বলছে, ক্যালিমিনা মাতাল আচরণ প্রদর্শন করেছেন।

কীভাবে একজন খণ্ডকালীন উপস্থাপক মাতাল অবস্থায় টেলিভিশনের লাইভে সংবাদ পাঠে এসেছেন সেবিষয়ে তদন্ত করা হবে বলেও ঘোষণা দিয়েছে কেবিএন।

তবে ক্যালিমিনা তার বিরুদ্ধে আনা কেবিএন কর্তৃপক্ষের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, তিনি যদি মাতাল হয়ে থাকেন, তাহলে লাইভ সংবাদ পাঠের আগে কীভাবে আরও তিনটি শো উপস্থাপন করলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেইজে সংবাদ পাঠের মাঝে বেতন না পাওয়ার অভিযোগের ভিডিওটি শেয়ার করেছেন ক্যালিমিনা। মুহূর্তের মধ্যে তার এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ভিডিওটি শেয়ার করে ক্যালিমিনা বলেছেন, ‘হ্যাঁ, টেলিভিশন লাইভে আমি এটি করেছি। অধিকাংশ সাংবাদিক কথা বলতে ভয় পান। আর এর অর্থ এই নয় যে সাংবাদিকরা কথা বলতে পারেন না। শুধুমাত্র এ কারণেই আমি লাইভ সংবাদ পাঠের মাঝে বেতনের বিষয়টি নিয়ে কথা বলেছি।’

এক বিবৃতিতে কেবিএন টিভির প্রধান নির্বাহী কেনেডি ম্যাম্বি বলেছেন, ‘আমাদের একজন খণ্ডকালীন উপস্থাপকের মাতাল আচরণ প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কেবিএন টিভি এই বিষয়টি নিয়ে হতবাক।’

‘নবীন টেলিভিশন স্টেশন হিসেবে আমরা অত্যন্ত প্রতিভাবান এবং পেশাদার একটি দল নিয়ে কাজ করছি; যারা মহৎ চরিত্রের। এ ধরনের সাহসী নারী এবং পুরুষদের নিয়ে আমরা গত দু’বছর ধরে নিরবচ্ছিন্নভাবে সফলতার সাথে কাজ করে আসছি।’

সূত্র: ডেইলি মেইল।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা