আন্তর্জাতিক

বাবার লেখা চিঠি পেয়ে আপ্লুত মেয়ে

সান নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিশিগানের প্রমোদতরীর কাপ্টেন জেনিফার ডোকার। তিনি পুরো গরমজুড়ে চেবোগান নদীতে পর্যটক নিয়ে ঘোরাঘুরি করেন। এ নদীর পানির নিচও যেন তার চেনা। নদীতে পাওয়া একটি বোতল তাকে অবাক করেছে। বোতলে ছিল ১৯২৬ সালে লেখা চিঠি।

বুধবার (২৩ জুন) সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, গত শুক্রবার জেনিফার তার জাহাজের তলার দিকের জানালা পরিষ্কার করছিলেন। এমন সময় পানির নিচে পড়ে থাকা একটি বোতলে তার চোখে পড়ে। পুরোনো আমলের সবুজ রঙের বোতলটি তার নজর কাড়ে। প্রায় ১০ ফুট পানির নিচে বোতলটি পড়ে ছিল।

প্রথমে তিনি ভেবেছিলেন সাধারণ এ বোতল। তিনি বোতলটি তুলে নিয়ে আসেন এবং বোতলের মধ্যে থাকা বার্তাটি দেখতে পান।

বোতলে ফাটল থাকায় দুই-তৃতীয়াংশ পানিতে ভর্তি ছিল। জেনিফার বোতলে মধ্যে থাকা কাগজটা বের করে লেখা পড়তে সক্ষম হন। ১৯২৬ সালের নভেম্বরে ওই চিঠি লেখা হয়েছিল। তাতে লেখা ছিল, কেউ কাগজটি পেলে মিশিগানের চেবোগানের বাসিন্দা জর্জ মোরের কাছে ফেরত দিয়ে বলবেন, কোথায় এটা পাওয়া গেছে।

চেবোগান মিশিগানের একটা ছোট শহর। সেখানে বাস করে এমন কয়েকজন মোর পরিবারকে তিনি চেনেন। তাই তিনি তার কোম্পানির ফেসবুক পেজে বোতলের ছবি পোস্ট করেছিলেন।

জেনিফারের ওই পোস্ট অল্প সময়েই ভাইরাল হয়ে যায়। এক লাখেরও বেশিবার তা শেয়ার করা হয়। অন্তত ছয় হাজার জন ওই পোস্টে মন্তব্য করেছেন। অবশেষে জেনিফার ওই পোস্টের মাধ্যমেই খোঁজ পান জর্জ মোরের মেয়ে মিশেল প্রিমাউয়ের।

৭৫ বছর বয়সী মিশেল সিএনএনকে জানান, তার ফেসবুক অ্যাকাউন্ট নেই। তবে সম্পূর্ণ অচেনা এক ব্যক্তি জেনিফারের পোস্ট দেখে চিঠির আসল মালিককে খুঁজে বের করার সিদ্ধান্ত নেন।

মিশেলের বাবা জর্জ নিজের জন্মদিনে ওই চিঠি লিখে মিশিগান থেকেই তা নদীতে ফেলে দেয়। মিশেল ওই চিঠির ছবি দেখেই বাবার হাতের লেখা চিনতে পেরেছেন। মিশেলের জন্মের প্রায় ২০ বছর আগে চিঠিটি লেখা হয়েছিল। ১৯৯৫ সালে জর্জ মারা গেছেন। এতোদিন পর বাবার লেখা দেখে ভীষণ আপ্লুত হয়ে যান মিশেল।

জেনিফার বোতল আর চিঠিটা তার জাহাজেই রেখে দেওয়ার পরিকল্পনা করেছেন। চলতি বছরের সেপ্টেম্বরে জেনিফারের জাহাজে গিয়ে চিঠিটা দেখে আসবেন মিশেল। মিশেলকে তার জাহাজে আজীবন বিনামূল্যে ভ্রমণের টিকেট দিয়েছেন জেনিফার।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা