আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে : ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প আরোপিত ইরানের ওপর বিভিন্ন বীমা, তেল এবং জাহাজ চলাচল নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া দেশটির প্রভাবশালী বেশ কয়েকজন কর্মকর্তাকে কালো তালিকা থেকে অপসারণেও সম্মত হয়েছে ওয়াশিংটন।

বুধবার (২৩ জুন) ইরান জানিয়েছে, ২০১৫ সালে পাঁচ বিশ্ব শক্তির সঙ্গে সাক্ষরিত তেহরানের থমকে যাওয়া পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করতে ভিয়েনায় এক আলোচনায় নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্র রাজি হয়েছে। খবর রয়টার্সের।

ভিয়েনায় পারমাণবিক চুক্তি বাঁচাতে ইরানের একদল প্রতিনিধি ও চুক্তিতে সাক্ষরকারী অন্য পাঁচ দেশ চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া এবং যুক্তরাজ্য ষষ্ঠ দফার আলোচনায় অংশ নেয়। এই বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পরোক্ষভাবে অংশ নেন।

গত রোববার (২০ জুন) প্রেসিডেন্ট নির্বাচনের কারণে ইরানের সঙ্গে এই আলোচনা দুইদিনের জন্য স্থগিত করা হয়। ইরানের রক্ষণশীল বিচার বিভাগের প্রধান ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন। দেশটির কট্টরপন্থী এই বিচারক ও নবনির্বাচিত প্রেসিডেন্ট রাইসিও যুক্তরাষ্ট্রের কালো তালিকায় রয়েছেন। আগামী আগস্টে তিনি দেশটির বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানির স্থলাভিষিক্ত হবেন।

ইরানের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ মাহমুদ ভায়েজি বলেছেন, সব ধরনের বীমা, তেল এবং শিপিং নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য একটি চুক্তি হয়েছে; যা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে আরোপ করা হয়েছিল।

দেশটির সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী ট্রাম্প আমলের আরোপিত এক হাজার ৪০টি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে ওয়াশিংটন। এছাড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অভ্যন্তরীণ পরিষদের কিছু ব্যক্তি ও সদস্যের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাও প্রত্যাহার হবে।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ২০১৫ সালে পারমাণবিক কর্মসূচির লাগাম টানতে রাজি হয়েছিল ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়ে তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে। পারমাণবিক কর্মসূচির সীমা বারবার লঙ্ঘনের মাধ্যমে ট্রাম্পের এই পদেক্ষেপের প্রতিশোধ নিয়েছে ইরান।

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের সঙ্গে সাক্ষরিত পারমাণবিক চুক্তিতে আবারও ফিরতে চান। তবে উভয় পক্ষ বলছে, অন্যদেরও তাদের প্রতিশ্রুতি পালনের দিকে ফিরে আসতে হবে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা