আন্তর্জাতিক

দুবাই-আবুধাবির চেয়েও ব্যয়বহুল শহর ঢাকা

সান নিউজ ডেস্ক: শহরাঞ্চলে যেমনভাবে আয়-রোজগারের সুবিধা বেশি, ঠিক তেমনিভাবে প্রয়োজনীয় নাগরিক সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে গ্রাম কিংবা মফস্বল এলাকার তুলনায় শহরাঞ্চলগুলো অনেক এগিয়ে। তবে আয় কিংবা প্রয়োজনীয় নাগরিকসেবার সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলে নগরাঞ্চলের মানুষের জীবনযাত্রার ব্যয়।

ব্রাসেলস, বার্লিন, বার্সেলোনা। অথবা ধরা যাক ডালাস, দিল্লি বা দোহা। জীবনযাত্রার ব্যয় হিসেব করলে এসব নগরীর তুলনায় ঢাকা নগরীর অবস্থান কোথায়?

মঙ্গলবার (২২ জুন) যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপকারী প্রতিষ্ঠান ‘মার্সার’ তালিকায় বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবিকে পেছনে ফেলেছে ঢাকা। ২০২১ সালের এই জরিপের জন্য ২০৯টি শহরকে অন্তর্ভুক্ত করে প্রতিষ্ঠানটি।

তালিকায় ঢাকার অবস্থান ৪০তম। যদিও গত বছর ছিল ২৬তম স্থানে। আমিরাতের দুবাইয়ের অবস্থান বর্তমানে ৪২তম এবং আবুধাবির ৫৬তম। ব্যয়বহুল শহরের তালিকায় ঢাকার নিচে রয়েছে বিশ্বের আরো বেশ কয়েকটি বড় শহর। তার মধ্যে ব্যাংকক, রোম, ওয়াশিংটন, মুম্বাই, ম্যানিলা, টরন্টো, নয়াদিল্লি, মিউনিখ, ব্রাসেলস, বার্লিন ও মস্কো অন্যতম।

‘কস্ট অব লিভিং সিটি র‌্যাঙ্কিং-২০২১’ শীর্ষক এই জরিপে হংকংকে টপকে শীর্ষে উঠে এসেছে তুর্কমেনিস্তানের রাজধানী শহর আশখাবাদ। দ্বিতীয় স্থানে নেমেছে হংকং। তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে লেবাননের রাজধানী বৈরুত। গত বছর তাদের অবস্থান ছিল ৪৫তম। মারাত্মক ও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক মন্দার ফলে মুদ্রাস্ফীতিসহ বহুমুখী সংকটের কারণেই তাদের এ অবনতি।

প্রতিষ্ঠানটির ফ্রান্স শাখার গ্লোবাল মোবিলিটি প্র্যাকটিস শাখার প্রধান জ্যাঁ ফিলিপ্পে সারা বলেন, অতি মাত্রায় মুদ্রাস্ফীতির কারণে আশখাবাত প্রথম স্থানে উঠে এসেছে।

জরিপে অত্যধিক আবাসন ব্যয়ের শহরের তালিকায় জাপানের রাজধানী টোকিও এক ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে। পঞ্চম স্থানে সুইজারল্যান্ডের জুরিখ, অষ্টম স্থানে জেনেভা এবং দশম স্থানে রয়েছে দেশটির বার্ন শহর। এ ছাড়া ষষ্ঠ স্থানে চীনের সাংহাই এবং নবম স্থানে বেইজিং। তালিকায় সিঙ্গাপুর সিটির অবস্থান ৭ম স্থানে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা