আন্তর্জাতিক
জীবনযাপনের ব্যয় 

দুবাইকে পেছনে ফেলল ঢাকা!

আন্তর্জাতিক ডেস্ক: ২০২১ সালে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের যে তালিকা প্রকাম করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপকারী প্রতিষ্ঠান মার্সা। সেখানে ২০৯ শহরকে অন্তর্ভূক্ত করে জরিপ চালিয়েছে তারা।

মঙ্গলবার (২২ই জুন) প্রকাশ করেছে,তাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবু ধাবির চেয়েও ওপরে রয়েছে ঢাকা।

২০২০ সালের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান ২৬ থাকলেও এ বছর তা ১৪ ধাপ পিছিয়ে ৪০তম। অপরদিকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী শহর আবু ধাবি ৫৬ এবং বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত দুবাইয়ের অবস্থান ৪২তম।

ব্যয়বহুল শহরের তালিকায় বাংলাদেশের নিচে রয়েছে ব্যাংকক, রোম, ওয়াশিংটন, মুম্বাই, ম্যানিলা, টরন্টো, নয়াদিল্লি, মিউনিখ, ব্রাসেলস, বার্লিন ও মস্কোর মতো বড় বড় শহর। অর্থাৎ এসব শহরের চেয়ে ঢাকায় জীবনধারণের ব্যয় বেশি।

মার্সার প্রকাশিত এবারের ‘কস্ট অব লিভিং সিটি র্যাঙ্কিং-২০২১’ শীর্ষক সমীক্ষায় হংকংকে টপকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তানের রাজধানী শহর আশখাবাত।

মারাত্মক ও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক মন্দার ফলে মুদ্রাস্ফীতিসহ বহুমুখী সংকটের মধ্যে থাকা লেবাননের রাজধানী বৈরুত ২০২১ সালে ব্যয়বহুল শহরের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে। অথচ ২০২০ সালে তালিকায় বৈরুতের অবস্থান ছিল ৪৫তম।

প্রতিষ্ঠানটির ফ্রান্স শাখার গ্লোবাল মোবিলিটি প্র্যাকটিস শাখার প্রধান জ্যাঁ ফিলিপ্পে সারা বলছেন, ‘অতি মাত্রায় মুদ্রাস্ফীতির কারণে’ আশখাবাত আগের জরিপে দ্বিতীয় থেকে চলতি বছরের জরিপে প্রথম স্থানে উঠে এসেছে।

তুর্কমেনিস্তান মূলত প্রাকৃতিক গ্যাস রফতানির ওপর নির্ভরশীল। ২০১৪ সালে বিশ্বে জ্বালানির দামের যে পতন শুরু হয়েছিল তা পুনরুদ্ধারে সংগ্রাম করছে দেশটি। এতে করে দেশটির মুদ্রা মানাতের মান কমেছে এবং দরিদ্র হয়েছে বহু মানুষ।

চলমান অর্থনৈতিক সংকট সত্ত্বেও দেশটির সরকার গত মে মাসে আশখাবাত নিয়ে বড় ধরনের উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে। স্বৈরশাসক গুরবাঙ্গুলি বেরদিমুখেভব এটিকে ‘বিশ্বের অন্যতম সমৃদ্ধ শহর’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন।

মার্সারের এবারের জরিপে অত্যধিক আবাসন ব্যয়ের শহর হংকং শীর্ষ স্থান হারিয়ে চলে গেছে দ্বিতীয় স্থানে। এছাড়া জাপানের রাজধানী শহর টোকিও গত বছরের জরিপে তৃতীয় স্থানে থাকলেও এবার এক ধাপ পিছিয়ে চলে গেছে চতুর্থ স্থানে।

এক ধাপ পিছিয়ে পঞ্চম স্থানে সুইজারল্যান্ডের জুরিখ। সবচেয়ে ব্যয়বহুল দশটি শহরের মধ্যে সুইজারল্যান্ডের রয়েছে তিনটি শহর।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা