আন্তর্জাতিক

কানাডা-মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সীমান্ত বন্ধের মেয়াদ বাড়লো 

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা সংক্রামণ প্রতিরোধে কানাডা এবং মেক্সিকোয় আমেরিকার স্থল সীমান্ত আগামী ২১শে জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। রোববার (২১জুন) দেশটির হোমল্যান্ড সুরক্ষা বিভাগ এ তথ্য জানিয়েছে।

অন্যদিকে কানাডাও শুক্রবার (১৮ জুন) যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থল সীমান্তে অপ্রয়োজনীয় ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এটি বহাল থাকবে ২১শে জুলাই পর্যন্ত। মহামারির কারণে বর্তমানে কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্ত বন্ধ রয়েছে। তবে নাগরিক এবং স্থায়ী বাসিন্দারা কানাডায় প্রবেশের অনুমতি পেয়েছেন।

উল্লেখ্য, করোনা মহামারির শুরু থেকে কানাডা সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সীমান্তে ব্যাপক কড়াকড়ি আরোপ করে। সর্বপ্রথম করোনা মহামারির শুরুর দিকে ২০২০ সালের মার্চে প্রাথমিকভাবে সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়। তবে এ সীমান্ত দিয়ে কেবলমাত্র পণ্যদ্রব্য ও প্রয়োজনীয় ভ্রমণের অনুমতি রয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৮ হাজার ৮ শত ৩৬ জন, মৃত্যুবরণ করেছেন ২৬ হাজার ৭৬ জন এবং সুস্থ হয়েছেন ১৩ লাখ ৭১ হাজার জন। দেশটিতে প্রতিদিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়লেও তা আগের তুলনায় অনেক কম।

সান নিউজ/এমএইচআর/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা