আন্তর্জাতিক

ইরানের পরমাণু কেন্দ্র হঠাৎ বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: সাধারণ নির্বাচনে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দিনে হঠাৎ করেই ইরানে বন্ধ হয়ে গেছে দেশটির একমাত্র পামাণবিক বিদ্যুৎ কেন্দ্র। গত শনিবার (১৯ জুন) বিদ্যুৎ বিভ্রাটের জন্য কেন্দ্রটিতে কাজ বন্ধ হয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। তবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ‘কারিগরি ত্রুটির’ কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে পরমাণু কেন্দ্রটি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, শনিবার দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেলেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি ইরান সরকার।

তবে পরমাণু কেন্দ্র বন্ধের কারণ নিয়ে রাষ্ট্রীয় বিদ্যুৎ ও জ্বালানি সংস্থার কর্মকর্তা গোলাম আলী রাকশানিমেহের জানিয়েছেন, বৈদ্যুতিক সমস্যার কারণে শনিবার বুশেহর পরমাণু কেন্দ্রটি বন্ধ হয়ে গেছে এবং তা ‘আগামী তিন-চারদিন’ বন্ধ থাকবে।

তিনি এর বেশি আর কিছু জানাননি। তবে বুশেহর শহরের দক্ষিণ অংশে অবস্থিত এই পরমাণু কেন্দ্রটি এবারই প্রথমবারের মতো আচমকা বন্ধ হয়ে গেল।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বুশেহরে ১৯৭০ সালে এই পরমাণু কেন্দ্রটি তৈরির কাজ শুরু করে ইরান। রাশিয়ার সাহায্যে কেন্দ্রটি তৈরির কাজ শুরু হয়। প্রায় ৪০ বছর পর ২০১১ সালে পরমাণু কেন্দ্রটি কাজ করতে শুরু করে। সেসময় প্রয়োজনীয় ইউরেনিয়াম রাশিয়া থেকে নিয়ে আসা হতো। এছাড়াও অন্যান্য সামগ্রী দিয়ে দেশটিকে রাশিয়া বরাবরই সাহায্য করে আসছে।

তবে ২০১৫ সালে বিশ্বের ছয় পরাশক্তির সঙ্গে পরমাণু চুক্তি স্বাক্ষর করে ইরান। এর ফলে পামাণবিক বোমা প্রস্তুতের জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম মজুতের ক্ষেত্রে রাশ টানতে বাধ্য হয় রুহানির প্রশাসন। এছাড়া ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি না করে, সে দিকেও নজর রাখে জাতিসংঘ।

কিন্তু ২০১৮ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ত্রুটিপূর্ণ’, ‘একপেশে’, ‘এর কোনো ভবিষ্যৎ নেই’ অভিযোগ তুলে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে যান। যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার পর চুক্তির শর্তগুলো মেনে চলার ব্যাপারে ইরানও উদাসীন হয়ে পড়ে। তারপর থেকেই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের তুমুল টানাপোড়েন শুরু হয়। এমনকি রাশিয়া থেকে সাহায্য পাওয়াও বন্ধ হয়ে যায় দেশটির।

চলতি বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন ক্ষমতায় আসার পরে ইরান হুমকি দেয় যে, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা না তুললে ইউরেনিয়ামের মজুত ফের বাড়ানো হবে। সে অনুযায়ী আগের চেয়ে ইউরেনিয়ামের মজুত কয়েক গুণ বাড়িয়েছে তেহরান। এছাড়া জাতিসংঘকেও পরমাণু কেন্দ্রের তথ্য দিচ্ছে না দেশটি।

এদিকে ইরানে পরমাণু কেন্দ্র হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে এখনও কোনো মন্তব্য করেনি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)। অবশ্য তেহরান বরাবরই বলে আসছে যে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। তারপরও পরমাণু কেন্দ্রে সর্বশেষ এই ঘটনা ইরানকে কিছুটা হলেও পিছিয়ে দিতে পারে। সূত্র: আলজাজিরা

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা