আন্তর্জাতিক

ফ্রান্সে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের প্রধানমন্ত্রী এবং অন্য চার মন্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন দেশটির কয়েকজন পরিবেশকর্মী। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার অভিযোগে বুধবার প্যারিসের একটি আদালতে তারা এ মামলা করেন। এএফপি।

মামলা প্রসঙ্গে ফ্রান্সের একজন সংসদ সদস্য এবং পরিবেশকর্মী পিয়েরে লারোটুরো বলেন, জলবায়ুবিষয়ক বিল পুনর্বিবেচনায় বাধ্য করতেই এ মামলার উদ্দেশ্য। পরিবেশ বিষয়ক মামলা সংশ্লিষ্ট সমাজকর্মী ডিওন বলেন, ‘পরিবেশকে বাঁচাতে মামলাই হচ্ছে অহিংস কৌশল-যাতে দেরিতে হলেও কাজ হয়।

আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন কীভাবে জলবায়ুর অবস্থা কেবল খারাপের দিকেই যাচ্ছে। যেন দৈত্যটি (জলবায়ু দূষণ) স্রষ্টার কাছ থেকে পালিয়ে বেঁচে যাচ্ছে। তিনি আরও বলেন, মন্ত্রীরা এ বিষয়ে কোনো পদক্ষেপই নিচ্ছেন না কারণ তারা সরাসরি এর কোনো ফল ভোগ করছেন না। পিয়েরে বলেন, আমরা প্রধানমন্ত্রী বা মন্ত্রীদের কোনো শাস্তির জন্য এ মামলা করিনি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা