আন্তর্জাতিক

জঙ্গলে পালিয়েছে মিয়ানমারের লাখো নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লড়াইয়ে দেশের ভেতরে উদ্বাস্তু হচ্ছে লাখ লাখ নাগরিক। এই বিপুল সংখ্যক নাগরিক আশ্রয় নিয়েছে জঙ্গলে।

ঘন জঙ্গলে কিছু শিবিরে কয়েক ডজন মানুষ গাদাগাদি করে বাস করছেন। আবার কিছু শিবিরে হাজার হাজার মানুষ। বর্ষাকালীন বৃষ্টি থেকে রক্ষা পেতে প্লাস্টিকের নিচে হাজারও মানুষ একসাথে ঘুমাচ্ছেন এসব শিবিরে। দেখা দিয়েছে খাবারের সংকট। ছড়িয়ে পড়ছে রোগব্যাধীও।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর দেশটিতে যে অস্থিরতা শুরু হয় তা প্রশমনের কোনো আলামত নেই। বরং এই অস্থিরতা আরও বেড়েছে দেশটির সীমান্তবর্তী অঞ্চলগুলোতে; যেখানে স্থানীয় জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলো সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ছে। এই সংঘাত থেকে বাঁচতে লাখ লাখ মানুষ বাড়ি-ঘর ছেড়ে বন-জঙ্গলে আশ্রয় নিয়েছেন। থাইল্যান্ড ও চীন সীমান্তবর্তী মিয়ানমারের রাজ্যগুলোর বনাঞ্চলের শিবিরে দেখা গেছে ওই চিত্র।

কর্তৃপক্ষের শাস্তির ভয়ে পুরো নাম প্রকাশে অনীহা জানিয়ে ২৬ বছর বয়সী ফোং বলেন, শিবিরগুলোতে কিছু কিছু শিশু ডায়রিয়ায় ভুগছে। এখানে বিশুদ্ধ পানি পাওয়া বেশ কঠিন। কিছু মানুষ চাল অথবা অন্য কোনো খাবার সাথে আনারও সুযোগ পাননি।

জঙ্গলের একটি গাছের নিচে ত্রিপল টানিয়ে সেখানে ঘুমাচ্ছেন তিনি। সেই ছবি শেয়ার করে রয়টার্সের প্রতিনিধিকে তিনি বলেন, আমরা প্রার্থনা করছি।

সাম্প্রতিক সহিংসতায় মিয়ানমারের কায়াহ প্রদেশের প্রায় এক লাখ ১০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। মিয়ানমারের উত্তর এবং পশ্চিমাঞ্চলে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় অভ্যুত্থানের পর থেকে দেশটির প্রায় ২ লাখ মানুষ বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছেন।

২০১৭ সালে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর রক্তাক্ত অভিযানের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসার পর বর্তমানে দেশটিতে বাস্তুচ্যুত হওয়া মানুষের এই সংখ্যাকে দ্বিতীয় সর্বোচ্চ বলছে জাতিসংঘ। তবে এ বিষয়ে মিয়ানমারের জান্তা সরকারের কোনো মন্তব্য জানতে পারেনি রয়টার্স।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা