আন্তর্জাতিক

মসনদ হারালেন নেতানিয়াহু, নতুন যুগের শুরু

আন্তর্জাতিক ডেস্ক: নতুন সরকার গঠন করেছে দখলদার রাষ্ট্র ইসরায়েল। ১২ বছর পর নতুন প্রধানমন্ত্রী পেল দেশটি। অবসান হলো বেঞ্জামিন নেতানিয়াহু যুগের।

ইসরায়েলের পার্লামেন্ট রোববার (১৩ জুন) নতুন সরকার গঠনের অনুমোদন দিয়েছে। এরইমধ্যে কট্টর ডানপন্থী ইয়ামিনা পার্টির নেতা নাফতালি বেনেট জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ২০২৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তিনি।

২০০৯ সাল থেকে টানা ১২ বছর ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করছেন বেঞ্জামিন নেতানিয়াহু। কিন্তু গত কয়েক বছরে নানা কারণে ইসরায়েলিদের কাছে তার জনপ্রিয়তা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। ইসরায়েলে গত দুই বছরে মোট চারটি পার্লামেন্ট নির্বাচনে হয়েছে। কিন্তু সরকার গঠনের মত যথেষ্ট আসন কোনো দলই পায়নি।

নেতানিয়াহুকে সরাতে বিরোধী দলগুলোর অভূতপূর্ব জোট গঠনে ঐক্যমতের পর এই সরকার গঠিত হয়েছে। ইসরায়েলি পার্লামেন্টে নেতানিয়াহুর দল ও বিরোধী দলগুলোর মধ্যে মাত্র একটি আসনের পার্থক্য। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ১২০ আসন রয়েছে। এর মধ্যে নেতানিয়াহুর পক্ষে পড়ে ৫৯ ভোট। আর নতুন জোট সরকার গড়ার পক্ষে ভোট পড়ে ৬০টি ভোট।

এর মাধ্যমে মূলত ইহুদি এই রাষ্ট্রটিতে টানা দুই বছরের রাজনৈতিক অচলাবস্থার অবসান হয়েছে বলে মনে করা হচ্ছে। কট্টরপন্থি জাতীয়তাবাদী নেতা নাফতালি বেনেট ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন।

এর আগে নেতানিয়াহুকে সরাতে বিরোধী দলগুলোর গঠন করা জোট সরকার অনুমোদন নিয়ে রোববার পার্লামেন্টে ভোটাভুটির দিন নির্ধারণ করা হয়। আর এ ভোটের জন্য ইসরায়েলি পার্লামেন্টের স্পিকার ১৩ জুন বিশেষ অধিবেশন আহ্বানের ঘোষণাও দিয়েছিলেন।

এরপরই গত মঙ্গলবার এক টুইটে ইয়াশ আতিদ পার্টির নেতা ইয়ার লাপিদ টুইটারে দেওয়া এক বার্তায় জানান, ‘ইসরায়েল এবং এর নাগরিকদের ভালোর জন্য ঐক্যমতের সরকার আসছে।’

অবশ্য নতুন সরকার যেন পার্লামেন্টের অনুমোদন না পায়, সে জন্য সব রকম চেষ্টা করলেও নেতানিয়াহুর লিকুদ পার্টি নতুন জোটের সদস্যদের নিজেদের দলে টানার চেষ্টা কার্যত ব্যর্থ হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা