আন্তর্জাতিক

ফিলিস্তিনি হত্যায় যুক্তরাষ্ট্রও সমান দায়ী: হামাস

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বক্তব্যের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে হামাস। বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণকে হত্যার জন্য যুক্তরাষ্ট্রও সমানভাবে দায়ী। কারণ ইসরায়েলের প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে। খবর পার্সটুডের।

মঙ্গলবার (৮ জুন) ব্লিঙ্কেন ফিলিস্তিনি জনগণের ওপর তেল আবিবের দমন অভিযানকে ‘আত্মরক্ষা’ বলে উল্লেখ করেন। এছাড়া ইসরায়েলের প্রতি আমেরিকার পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন। একইসঙ্গে ইসরায়েলের নিরাপত্তা রক্ষার আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার সিদ্ধান্তের কথা জানান।

এ প্রসঙ্গে হামাস তাদের বিবৃতিতে আরও জানায়, যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার দাবিতে আন্তরিক হয় তবে তাকে স্বাধীনচেতা ফিলিস্তিনি জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানাতে হবে।

গত মাসে শেখ জারাহ দখল নিয়ে সংঘর্ষে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ শুরু হয়। শুরু হয় ফিলিস্তিনের ওপর দমন-পীড়ন। অনেকে এলাকা ছাড়েন। অনেকের নামেই মামলা হয়; যা আন্তর্জাতিক মহলের দৃষ্টি কাড়ে। সোচ্চার হয় মুসলিম বিশ্ব এবং তোপের মুখে পড়ে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের ভূমিকা।

১০ মে থেকে ১১ দিন সংঘাত চলার পর ২০ মার্চ রাতে যুদ্ধবিরতির ঘোষণা আসে। যুদ্ধচলাকালে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় অন্তত ২৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬৫ শিশু রয়েছে। অপরদিকে ইসরায়েলে হামাসের ছোড়া রকেটে ১২ জন নিহত হয়েছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা