আন্তর্জাতিক
মিয়ানমার সেনাবাহিনী ও গ্রামবাসীর সংঘর্ষ

গুলতির বিপরীতে গুলি, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে গ্রামবাসীর সঙ্গে কমপক্ষে ২০ মারা গেছেন। শনিবার (৫ জুন) এইয়ারওয়াদি নদীর ব-দ্বীপ অঞ্চলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ও বাসিন্দারা।

সেনাবাহিনী কথিত অস্ত্রের খোঁজে তল্লাশি শুরুর পর গ্রামবাসী গুলতি নিয়ে প্রতিরোধ গড়ে তুললে সংঘর্ষ বেঁধে যায়।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, প্রধান শহর ইয়াংগন থেকে অন্তত ১৫০ কিলোমিটার উত্তরপশ্চিমে হালায়াসওয়ে এলাকায় ভোরের আগে থেকে সংঘর্ষ শুরু হয়, সৈন্যরা অস্ত্র খুঁজতে এসেছেন জানানোর পর ঘটনা শুরু হয়।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, গ্রামবাসীরা শুধুমাত্র গুলতি হাতে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। সংঘর্ষে অনেক গ্রামবাসী হতাহত হয়েছেন।

বার্তা সংস্থা ডেল্টা জানিয়েছে, সংঘর্ষে কমপক্ষে ২০ জন মারা গেছেনঅ বহু লোক আহত হয়েছেন। কথিত অস্ত্র উদ্ধারের নামে সৈন্যরা গ্রামবাসীদের লাঞ্ছিত করলে তারা গুলতি নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন।

অভ্যুত্থানের মাধ্যমে গত ১ ফেব্রুয়ারি অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমার সেনাবাহিনী। এরপর থেকে সাধারণ মানুষের সঙ্গে সেনাদের সংঘর্ষে বহু মানুষ প্রাণ হারিয়েছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা