আন্তর্জাতিক

করোনার টিকা নিলেই পুরস্কার বন্দুক!

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনা মহামারিতে সারা বিশ্ব এখন টালমাটাল অবস্থা। এবার করোনা প্রতিরোধে টিকা নিলেই হাতে আসতে পারে উপহার। এমন উদ্যোগ বিশ্বের অনেক দেশেই নেওয়া হচ্ছে।

কোথাও টিকা নিলে দেওয়া হয় নগদ টাকা। কোথাও বা দেওয়া হয় মদ্যপনীয় বিয়ার। থাইল্যান্ডে তো আবার করোনা টিকা নিলেই পুরস্কার হিসাবে গরু দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়েছে।

কিন্তু মানুষকে টিকা দিতে উৎসাহী করে তুলতে এবার অভিনব এবং সাহসী পন্থা বেছে নিয়েছে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সরকার। সরকারের সিদ্ধান্ত, এবার সেখানকার মানুষ টিকা নিলেই পুরস্কার হিসেবে পেতে পারেন বন্দুক!

এ আবার কেমন উপহার! টিকা নেওয়া সকল ব্যক্তিই কি পাবেন বন্দুক? নাকি আছে অন্য কোনো নিয়মকানুন? সংবাদমাধ্যমগুলো বলছে, মার্কিন অঙ্গরাজ্য ওয়েস্ট ভার্জিনিয়ার সরকার টিকার সঙ্গে সঙ্গে এক লটারির ব্যবস্থা করেছে। এই লটারিতে জিতলে মিলতে পারে পিকআপ ট্রাক, শিকারের জন্য বন্দুক এবং শটগান।

কারা এই লটারিতে অংশগ্রহণ করতে পারবেন? জানানো হয়েছে, অঙ্গরাজ্যের নাগরিকরা এক ডোজ করোনা টিকা নিলেই এই লটারিতে অংশগ্রহণ করতে পারবেন।

২০ জুন থেকে ৪ আগস্ট সময়ের মধ্যে যারা টিকা নেবেন; তারাই মূলত অংশগ্রহণ করতে পারবেন এই লটারিতে। তাদের মধ্যেই কেউ হয়তো জিতে নেবেন পিকআপ ট্রাক, বন্দুক কিংবা মোটা অংকের টাকা।

লটারিতে ট্রাক, রাইফেল, শটগানের পাশাপাশি ১৫ লাখ মার্কিন ডলারের আর্থিক পুরস্কারেরও ঘোষণা করেছে সরকার। দ্বিতীয় পুরস্কার হিসাবে রয়েছে ৫ লাখ মার্কিন ডলার।

এছাড়া ১৬ থেকে ৩৫ বছর বয়সী টিকা গ্রহীতাদের জন্যও রয়েছে বিশেষ উপহার। তারা প্রত্যেকেই ওয়েস্ট ভার্জিনিয়া সরকারের পক্ষ থেকে পাবেন ১০০ ডলারের সেভিংস বন্ড অথবা গিফট কার্ড। তবে তার আগে তাদের টিকার দু’টি ডোজই নিতে হবে।

অবশ্য এ ধরনের উদ্যোগ এটাই প্রথম নয়। টিকা নেওয়ার জন্য এর আগেও মানুষকে উৎসাহিত করতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় একাধিক পদক্ষেপ গ্রহণ করার উদাহরণ রয়েছে। সেক্ষেত্রে কেউ পুরস্কার হিসাবে দিয়েছে মিলিয়ন ডলারের লটারি, কেউ বা দিয়েছে শিক্ষাবৃত্তি।

কোনো কোনো অঙ্গরাজ্যের সরকার তো আবার বিয়ারও বিতরণ করেছে। আগামী ৪ জুলায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের আগেই মোট জনগোষ্ঠীর ৭০ শতাংশকে করোনা টিকা দেওয়ার যে লক্ষ্য নিয়েছে বাইডেন প্রশাসন, তাতে সফল হওয়ার তাগিদ থেকেই তার প্রশাসন এমন পদক্ষেপ নিয়েছে বলে জানাচ্ছে মার্কিন সংবাদমাধ্যমগুলো।

সেই লক্ষ্যে লোকজনকে টিকা নিতে উৎসাহী করতে বিয়ার কোম্পানি অ্যানহাইজার বুশ ও হোয়াইট হাউজ মিলে ‘টিকার বিনিময়ে বিয়ার’ এর প্রস্তাব দিচ্ছে। টিকা নিলে ২১ বছর ও এর বেশি বয়সী প্রত্যেকেই এই বিয়ার পাবেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।

প্রথম দফায় দুই লাখ লোককে বিনামূল্যে বিয়ার দেবে অ্যানহাইজার বুশ। টিকা নেওয়ার জন্য বেশ কিছু কোম্পানি সবেতন ছুটি দেওয়ার কথাও ঘোষণা করেছে। আর এভাবেই বিভিন্ন ‌‘উপহার’ এর প্রলোভনে টিকা নেওয়ার জন্য সাধারণ মানুষকে উৎসাহিত করছে মার্কিন সরকার।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা