আন্তর্জাতিক

আফগানিস্তানে বোমা হামলা : নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। মঙ্গলবার (১ জুন) রাজধানী কাবুলে এ হামলা চালানো হয়। প্রথমে পশ্চিম কাবুলে ও পড়ে উত্তর কাবুলে হামরা করা হয়।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পশ্চিম কাবুবে প্রাণহানি হলেও উত্তর কাবুলে হামলায় কারও প্রাণহানি হয়নি। তবে, বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার বৈদ্যুতিক গ্রিড।

দেশটির হাজারা জাতিগোষ্ঠীকে কেন্দ্র করে প্রথম বোমা হামলাটি চালানো হয়। কারণ হামলাটির স্থানে হাজারা জাতিগোষ্ঠীটির বসবাস রয়েছে। হামলাটি হয় হাজারা নেতা মোহাম্মদ মোহাকিক এর বাড়ির কাছে একটি শিয়া মসজিদের সামনে। বেশিরভাগ হাজারা জনগোষ্ঠীই শিয়া মতের অনুসারী।

তবে দ্বিতীয় বোমা হামলাটির কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানায়, আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হামলার পর স্থান দুটি ঘিরে রেখেছে পুলিশ। নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।

এ হামলায় দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। এর আগে দেশটির শিয়া মতাবলম্বীদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেছিল আইএসআইএল। আফগানিস্তানে ৩৬ মিলিয়ান জনসংখ্যার মধ্যে ২০ শতাংশ শিয়া জনগোষ্ঠী।

সাননিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা