আন্তর্জাতিক

ভারতে মুসলিম ছাড়া সব ধর্মের নাগরিকত্ব দেয়ার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: মুসলিম বাদে অন্য ধর্মের মানুষদের নাগরিকত্ব দেয়ার কাজ চলছে হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ ভারতে। এর আওতায় বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের অমুসলিমদের নাগরিকত্বের আবেদন গ্রহণ করা শুরু হয়েছে। কোভিড পরিস্থিতির মধ্যে নরেন্দ্র মোদি সরকারের এমন বিতর্কিত কাজে সমালোচনার ঝড় বইছে।

তবে বিজেপি নেতারা যে কোনো মূল্যে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এতে সংকট আরও ঘণীভূত হওয়ার শঙ্কা করা হচ্ছে। ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা প্রতিদিনই হু হু করে বাড়ছে। এর মধ্যেই কয়েক বছর আগের বিতর্কিত সিদ্ধান্ত এবার বাস্তবায়নে উঠেপড়ে লেগেছে নরেন্দ্র মোদি সরকার।

দেশটিতে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যাওয়া অমুসলিমদের নাগরিকত্ব দেয়ার কাজ চলছে। ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই তিন দেশ থেকে ভারতে যাওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিষ্টান, জৈন ও পারসি সম্প্রদায়ের মানুষদের ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করার এক নির্দেশনা জারি হয়েছে।

প্রাথমিকভাবে ওইসব সম্প্রদায়ভুক্ত যারা ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভারতে গেছেন ও গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা ও পাঞ্জাবের ১৩টি সুনির্দিষ্ট জেলায় বসবাস করেন- তারাই আবেদন করতে পারবেন।

তবে এই দফায় ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরাসহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোকে বাদ দেয়া হয়েছে। ভারত সরকারের এ কার্যক্রমে বইছে সমালোচনার ঝড়।

বিশেষজ্ঞরা বলছেন, আবেদনের পর মুসলিমদের চিহ্নিত করে নিজ দেশে পাঠিয়ে দেয়ার পাঁয়তারা করা হবে। এতে নতুন করে ধর্মীয় অস্থিরতা তৈরি হতে পারে। তবে বিজেপি নেতারা তাদের অবস্থানে অনড়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা